চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জয়ের আনন্দে মাঠেই ডান্ডিয়া নাচে মাতলেন রোহিত-বিরাট

নিজস্ব প্রতিনিধি, দুবাই: দীর্ঘ ১২ বছর অপেক্ষার অবসান ঘটেছে। রবিবার (৯ মার্চ) দুবাইয়ে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। আর ওই জয়ের পরেই ড্রেসিংরুম থেকে দৌড়ে সোজা মাঠে নেমে শিশুদের মতো আনন্দে মেতে উঠলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় দলের দুই সিনিয়র সদস্য মাঠেই মেতে উঠলেন ডান্ডিয়ায়। আর শিশুর মতো দুজনের ডান্ডিয়া অবাক বিস্ময়ে দেখলেন মাঠের দর্শকরা। এদিন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের লক্ষ্যে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু বরুণ চক্রবর্তী-কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেলদের ঘূর্ণি সামলাতে গিয়ে নাস্তানাবুদ হন কিউই ব্যাটাররা। ড্যারিল মিচেল ও মিচেল ব্রেসওয়েল ছাড়া আর কেউ ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হতে রোহিত শর্মাদের প্রয়োজন ছিল ২৫২ রান। যা দুবাইয়ের পাটা পিচে খুব একটা কঠিন লক্ষ্য ছিল না।

২৫২ রানের লক্ষ্য নিতে খেলতে নেমে শুরুতেই আগ্রাসীভাবে ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম উইকেটে জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। বিরাট কোহলি ব্যর্থ হলেও রোহিত শর্মা (৭৬), শ্রেয়স আইয়ার (৪৮) ও লোকেশ রাহুলের (অপরাজিত ৩৪) দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৪৯তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২৫ বছর আগে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের কাছে হারার বদলাও নেন  রোহিতরা। দীর্ঘ ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উ‍ৎসবে মেতে উঠেছে গোটা দেশের মানুষ।

দলের জয়ের গন্ধ পেতেই মাঠে নামার জন্য তৈরি হয়ে যান রোহিত শর্মা ও বিরাট কোহলি-সহ সাজঘরে থাকা ভারতীয় ক্রিকেটাররা। রবীন্দ্র জাদেজার শট সীমানার বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী কোচ অভিষেক নায়ার ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে জড়িয়ে ধরেন কোহলি। মাঠে থাকা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে জড়িয়ে ধরে উল্লাসে মাতেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ। গম্ভীর, কোহলি ও রোহিত মাঠে নেমে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর পর উল্লাসে মেতে ওঠেন। দু’টি উইকেট হাতে তুলে নেন রোহিত ও কোহলি। তার পরেই শুরু হয় তাঁদের নাচ। উইকেট দু’টি কাজে লাগিয়ে ডান্ডিয়া নাচতে শুরু করেন তাঁরা। ন’মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশে ফিরেও এই ভাবেই নেচেছিলেন দুই ক্রিকেটার। রোহিত-কোহলির সঙ্গে নাচে যোগ দেন হর্ষিত, জাদেজা ও অর্শদীপও।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ