বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) রাতে নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। আর ইউরোপ ও লাতিন আমেরিকার দুই দেশের দ্বৈরথের আগেই আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছ গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা। কেউ বাজি ধরেছেন ইউরো চ্যাম্পিয়ন স্পেনের পক্ষে, আবার কেউ বাজি ধরেছেন কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার পক্ষে। স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথে শেষ হাসি কে হাসবে, তা নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর বাজি -স্পেন।

কেন লিওনেল মেসির দলের পরিবর্তে লামিন ইয়ামালদের দলের  উপরে বাজি ধরলেন, তাও ব্যাখ্যা করেছেন ২০০২ সালের বিশ্বকাপের নায়ক। তাঁর কথায়, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। বহু বছর ধরেই এভাবে খেলছে। ছোটবেলা থেকেই স্প্যানিশ ফুটবলাররা এক অন্য রকম খেলা শিখে বড় হয়। স-স্পেনের খেলার ধরন কোনও সাময়িক সাফল্যের ফল নয়। বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনা ও ফুটবল সংস্কৃতির প্রতিফলন। পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন দুরন্ত ফুটবল খেলেছে এবং ফাইনালেও নিজেদের দাপট ধরে রাখবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। স্পেন অনেক বেশি সংগঠিত। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা খুব ভালভাবেই জানে।’

ফাইনালে স্পেনের উপরে বাজি ধরলেও আর্জেন্টিনার খেলাতেও মুগ্ধ রোনালদো।  যেভাবে গোটা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পড়েও প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ম্যাচ জিতেছেন লিওনেল মেসিরা, তা বাকিদের শিক্ষণীয় বলেই মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। তাঁর কথায়, ‘চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার গল্পটা ছিল সত্যিই দারুণ। তারা এমন একটি দল, যারা প্রতিকূলতা জয় করার মানসিকতা ও লড়াকু মনোভাবের দারুণ উদাহরণ।’

পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক