রাদারফোর্ডের অনবদ্য শতরান, ক্যারিবীয়দের বিরুদ্ধে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৮ ছক্কায় ম্যাচ জেতানো ইনিংস খেললেন রাদারফোর্ড, বাংলাদেশের বিপক্ষে গত ছয় বছরে টানা ১১ ওয়ানডেতে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শেরফান রাদারফোর্ডের সেঞ্চুরিতে টাইগারদের ৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ক্যারিবিয়ানরা।

অসাধারণ খেলে এত কাছে গিয়েও দলের জয় পর্যন্ত থাকতে পারলেন না শেরফেইন রাদারফোর্ড। আউট হয়ে যেন কিছুক্ষণ একদৃষ্টে চেয়েছিলেন। মনের মধ্যে হতাশায় কালো মেঘ থাকলেও তাঁর মুখের অদ্ভূত হাসিই বলে দিল হার মেনে নিয়েছেন তিনি। ২২তম ওভারে যখন ক্রিজে যান বাঁহাতি এই ব্যাটসম্যান, ম্যাচ তখনও হেলে ছিল বাংলাদেশের দিকে। ২৪ ওভার পর যখন তিনি আউট হন তিনি।

সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয় থেকে সাত রান দূরে যখন আউট হন রাদারফোর্ড, তার নামের পাশে জ্বলজ্বল করছে সাত চার ও আট ছক্কায় ৮০ বলে ১১৩! ওয়ানডে ক্রিকেটে আবির্ভাবেই যে অবিশ্বাস্য পথচলায় ছুটছেন তিনি, সেটি আরও গতিময় হলো এই সেঞ্চুরিতে। ক্যারিয়ারের অষ্টম ইনিংসে দেখা পেয়েছিলেন প্রথম শতরানের।

উল্লেখ্য,এই ম্যাচের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সবশেষ ওয়ানডে জয় ছিল যেটি, ২০১৮ সালে মিরপুরে সেদিন ২৫৬ রান তাড়ায় একাই অপরাজিত ১৪৬ করেছিলেন শেই হোপ। এবার খরা কাটানো জয়ে তিনি অধিনায়ক আর ব্যাট হাতে সহযোগী। রাদারফোর্ডের তাণ্ডব শুরুর আগে দলকে পথে রেখেছিল হোপের ৮৮ বলে ৮৬ রানের ইনিংসটিই।

অন্যদিকে বাংলাদেশের জন্য ম্যাচটি অনেক দিক থেকে হতাশাময়। টস জিতে ব্যাটিং নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ২৮০ রানের মতো করার লক্ষ্য তাঁদের। তিন ফিফটি ও আরেকটি ‘প্রায়’ ফিফটিতে ৫০ ওভারে রান ২৯৪ তোলে তাঁরা।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর