ডাবল সুপার ওভারে ফয়সালা, আফগানিস্তানকে হারিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  সুপার ওভারের পর আবারও সুপার  ওভার। টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানএর মধ্যে সত্যিই হয়েছে রুদ্ধশ্বাস ম্যাচ। ২২ গজের ময়দান মানে কখন কোন দিকে খেলা ঘুরে যায় কেউ বলতে পারে না। রায়ান রিকেলটন এবং কুইন্টন ডি ককের জোড়া অর্ধশতরানে ভড় করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ১৮৭ রান। সেই রান তাড়া করতে নেমে আফগানিস্তানও শেষ মুহূর্তে নাটকীয় ভাবে সেই রান তুলে নেয়। ক্রিকেটের নিয়ম অনুয়াই জয়ী ঘোষণা করতে শুরু হয় সুপার ওভার। তবে সুপার ওভারেও টাই হয়। দুই দলই ১৭ রান করেন। তাই প্রয়োজন হয় দ্বিতীয় সুপার ওভার। সেই রুদ্ধশ্বাস দ্বিতীয় সুপার ওভার শেষে আফগানিস্তানযে হারাল দক্ষিণ আফ্রিকা।   

এদিন ট্রিস্টান স্টাবস এই ম্যাচকে দ্বিতীয় সুপার ওভারে নিয়ে যান। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা করে ২৩ রান। তবে এবার আর টাই হয়নি। ২৩ রান তাড়া করতে নেমে আফগানিস্তান করে ১৯ রান। শেষ বলে ৬ মারলে জিততে পারত আফগানিস্তান। তবে তা আর হয়নি।  প্রথম সুপার ওভারে আজমতুল্লাহ ওমরজাই দুটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে আফগানিস্তানের হয়ে ১৭ রান  তোলেন।  অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস শেষ তিন বলে একটি চার এবং একটি ছক্কা মেরে সমতায় আনেন এবং দ্বিতীয় সুপার ওভারে যেতে হয়।   

আরও পড়ুন: সুপার ওভারে ফয়সালা, আফগানিস্তানকে হারিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা 

 টস জিতে আফগানিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ৫ রান করেই ফিরে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। তারপর কুইন্টন ডিকক ৪১ বলে ৫৯ রান এবং রায়ান রিকলটন ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন। দু’জনের জুটিতে ১১৪ রান ওঠে। ৪১ রানে ৩ উইকেট নেন আফগানিস্তানের আজমাতুল্লা ওমারজাই। রশিদ খান ২৮ রানে দিয়ে নেন ২ উইকেট। এই সবটা মিলিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ১৮৭ রান। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৫০ তোলার পরেই আফগানিস্তান বড় ধাক্কা খান। লুনগি এনগিডি প্রথম ধাক্কা দিয়ে আউট করেন ইব্রাহিম জাদরানকে। গুলবাদিন নইবকে শূন্য রানে অউট করেন। সিদ্দিকুল্লা অটল আউট হন শূন্য রানে। আউট করেন রাবাডা।  

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?