মেদ কমানোর বিজ্ঞাপনে অনুমতি ছাড়াই শচীনের ছবি ব্যবহার, দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি:  তিনি শচীন রমেশ তেন্ডুলকর। কিংবদন্তী ক্রিকেটার। তবে খেলা ছেড়ে দিলেও বিজ্ঞাপনের বাজারে এখনও তিনি সুপার হিরো। সেই শচীনের ছবি ব্যবহৃত একটি মেদ কমানোর বিজ্ঞাপণে। যা ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। দায়ের হয়েছে সাইবার ক্রাইম-এ মামলাও।

উল্লেখ্য, মেদ কমানোর একটি বিজ্ঞাপনে শচীনের ছবি ব্যবহার করে তাঁকে মডেল বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ভাইরালও হয়। যেখানে ওই বিজ্ঞাপনে কিংবদন্তি এই প্রাক্তন ক্রিকেটারর গলার আওয়াজ শোনা যাচ্ছে। এবং শচীনের নাম ওই কোম্পানির ওয়েব সাইটেও ব্যবহার করা হচ্ছে। কোম্পানি গ্রাহকদের কাছে যাতে তাদের এই পণ্যদ্রব্যগুলির চাহিদা বৃদ্ধি পায়, সেইজন্য শচীনের স্বাক্ষর করা একটি টি-শার্টও উপহার হিসেবে রেখেছ।

সূত্রের খবর, কোনও বিদেশি কোম্পানি এই কাজ করেনি। খোদ মুম্বই-এর বুকে বসে এই কাজ চালাচ্ছিল মুম্বই-এর একটি কোম্পানি। যার সঙ্গে শচীন কোনওভাবেই বিজ্ঞাপনের কাজে যুক্ত নয়। বিষয়টি জানাজানি হওয়ার শচীনের ব্যক্তিগত সচবি রমেশ পারধে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়ে একটি মামলা দায়ের করেছেন। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের সাইবার ক্রাইম শাখা।

আরও জানতে পড়ুন: গুজরাটের বিরুদ্ধে মাঠে নামার সময় দুটি শট নিয়ে চিন্তায় ছিলাম: সূর্য

শচীনের নামে এই বিজ্ঞাপনটি দেখে তাঁর সচিবের নজরে পড়ে গত ৫ মে। তারপর এই বিষয়ে পারধে জানান, মেদ কমানোর তেলের বিজ্ঞাপনে শুধু শচীনের ছবিই ব্যবহার করা হয়নি। তাঁর নামে কিরমেন্ডেডও লেখা হয়েছে। ওই বিজ্ঞাপনে উল্লেখ করা লিংকে ক্লিক করলেও তা শায়লা হেলথ নামে একটি কোম্পানির সাইটে প্রবেশ করছে। এবং তারপর আমি কোম্পানির বিষয়ে জানার জন্য তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সার্চ করতে থাকি। এবং সেখানেই দেখি শচীনের ছবির পাশাপাশি তাঁর কণ্ঠস্বরও নকল করে ব্যবহার করা হচ্ছে। এবং একটি নয়, কোম্পানির দুটি ওয়েবসাইটেই এই কাণ্ড করা হয়েছে বলে জানান শচীনের ব্যক্তিগত সচিব।

এই অভিযোগ পাওয়ার পরই মহারাষ্ট্র পুলিশের ডেপুটি কমিশনার বাংলসিং রাজপুত ওই কোম্পানির বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এবং কারা এর সঙ্গে জড়িত তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা