এবার ফেক ভিডিওর শিকার শচিন তেণ্ডুলকর

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার ‘ডিপ ফেক’ ভিডিও-এর শিকার হলেন শচিন তেণ্ডুলকর। যেভাবে তাঁর নামে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শচিন। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

সম্প্রতি গেমিং অ্যাপ্লিকেশন নিয়ে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে শচিন তেণ্ডুলকরকে প্রোমোশনের জন্য ব্যবহার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে সহজ পদ্ধতিতে অর্থ রোজগার করা যায়, তার উপায় বাতলে দিচ্ছেন শচিন। ভিডিওটি সামনে আসার পরই এই বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন তেণ্ডুলকর। ইংরাজি ও হিন্দি ভাষায় মাস্টার ব্লাস্টার লিখেছেন, যে ভিডিওটি ব্যবহার করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়ো। যেভাবে প্রযুক্তির অপপ্রয়োগ করা হচ্ছে, তা খুবই উদ্বেগজনক। এই ধরনের ভিডিও যাতে কেউ ব্যবহার না করে, সেজন্য সকলের সতর্ক থাকা প্রয়োজন। একইসঙ্গে মাস্টার ব্লাস্টার জানান, এই বিষয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। এই ধরনের ডিপফেক ভিডিও যাতে না ছড়ায় সেজন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

এর আগে সিনেমা জগতের একাধিক ব্যক্তিত্ব এই ডিপফেক ভিডিও-এর শিকার হয়েছিলেন। রশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের পর ডিপফেক ভিডিও-এর শিকার হন প্রিয়াঙ্কা চোপড়াও। শুধু বলিউড তারকাই নন, এবার ডিপফেক ভিডিওর শিকার হলেন খেলার জগতের এক কিংবদন্তী তারকা।

 

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ