তামিমের বরিশালের কাছে হার মানতে হল সাকিবের রংপুরকে

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষ পর্যন্ত হার মানতে হল সাকিব উল হাসানকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের রংপুর রাইডার্স হেরে গেল তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে। শুক্রবার ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশাসের সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা ছিল। রান তাড়া করতে নেমে ২২ রানের মধ্যে দুই উইকেট পড়ে যায়। তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজকে আউট করেন আবু হায়দার রনি। এরপর মুশাফিক ২৭ বলে ৫০ রানের জুটি বাঁধেন কাইল মায়ার্সের সঙ্গে। মায়ার্স ১৫ বলে ২৮ রান করে আউট হয়ে যান। তারপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ফরচুন বরিশাল। মুশাফিক ৩৮ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। সাকিব উল হাসান সহ রংপুরের অন্যান্য খেলোয়াড়রা তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। অন্যদিকে চার উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ফরচুন বরিশাল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৭৭ রানের মধ্যেই রংপুরের সাত উইকেট পড়ে যায়। সাকিব উল হাসান ব্যাটেও তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। মাত্র এক রান করে আউট হয়ে যান তিনি। শেষপর্যন্ত রংপুরকে ২০ ওভারে ১৪৯ রানে পৌঁছে দেন শামীম হাসান। তবে শামীমের সেই লড়াই অবশ্য শেষ পর্যন্ত কাজে লাগল না। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পরাজয় স্বীকারের পর প্রথম কোয়ালিফায়ারে এই কুমিল্লার কাছেই ধরাশায়ী হতে হয় রংপুরকে। শেষ পর্যন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারেও হার মানতে হল সাকিবের রংপুরকে।

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার