চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আড়াই ঘন্টায় ভেঙে গেল বৈভবের বিশ্ব রেকর্ড, কে ‌ভাঙলেন?

নিজস্ব প্রতিনিধি: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।   ১৪ বছরের ব্যাটার ৩৬ বলে সেঞ্চুরি করে চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছিলেন বৈভব সূর্যবংশী।  লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি ছিল এটাই। তবে তাঁর এই রেকর্ড স্থায়ী হল মাত্র আড়াই ঘন্টা। ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ৩২ বলে শতরান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ঝাড়খণ্ডের অধিনায়ক সাকিবুল গনি।  অরুণাচল প্রদেশের বিরুদ্ধে শতরান করেছে গনি।

বিজয় হাজারে ট্রফির প্রথম দিনে চর্চা হওয়ার কথা ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কেন্দ্র করে। তবে ঈশান কিষাণ, সাকিবুল গণি এবং বৈভব সূর্যবংশী অন্যান্য ম্যাচে রেকর্ড-ভাঙা সেঞ্চুরি করে নজর কেড়েছেন। বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে আলোচনা কেন্দ্রে আসেন বৈভব সূর্যবংশী। তবে তার পরেই তার দলের অধিনায়ক মাত্র ৩২ বলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। বিজয় হজারে ট্রফিতেও দুরন্ত ফর্মে রয়েছেন ইশান কিশন। তবে অল্পের জন্য কর্নাটকের বিরুদ্ধে তাঁর রেকর্ড গড়া হয়নি। ২৬ বছরের সাকিবুলের রেকর্ডের পর ৩৩ বলে শতরান করেন ২৭ বছরের ইশান। এক বলের জন্য হল না ইশান কিশনের রেকর্ড। ইশান  ৩৯ বলে ১২৫ রান করেছেন যার মধ্যে ৭টি চার এবং ১৪টি ছক্কা ছিল। ময়ঙ্ক আগরওয়ালের দলের বিরুদ্ধে ইশানের  দল ঝাড়খন্ড করেছে ৯ উইকেটে ৪১২।

আরও পড়ুন: চার-ছক্কার বন্যায় ৩৬ বলে সেঞ্চুরি, একদিনের ক্রিকেটে ইতিহাস রচনা বৈভব সূর্যবংশীর

অন্যদিকে ওয়ানডেতে ৫৭৪ রানের ইতিহাস তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহার ৫০ ওভারে করেছে ৬ উইকেটে ৫৭৪ রান। অধিনায়ক সাকিবুল গনি ৪০ বলে অপরাজিত থেকে ১২৮ রান করেছে যার মধ্যে ১০টি চার এবং ১২টি ছক্কা রয়েছে। বৈভব মাত্র ৩৬ বলে ১০টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে ১০০  রান করেন। সূর্যবংশীর আউট হন ৮৪ বলে ১৯০ রান করে। লিস্ট এ ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আনমোলপ্রীত সিংয়ের, যিনি ২০২৪-২৫ মৌসুমে অরুণাচল প্রদেশের বিপক্ষে পাঞ্জাবের হয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ