আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা ২০ বছর বাদে জয় পেল সান মারিনো

নিজস্ব প্রতিনিধিঃ টানা  ১৪০ টি  ম্যাচ পর জয়ের দেখা পেল  সান মারিনো। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে ১-০ গোলে লিখটেনস্টানকে হারিয়ে দেয় সান মারিনো। ২০ বছর খেলার পর অবশেষে জয়ের মুখ দেখল ইতালির মাঝখানে অবস্থিত ছোট্ট দেশটি। স্বাভাবিকভাবে এই জয়ের পর  আনন্দিত সান মারিনোর খেলোয়াড়রা।

বৃহস্পতিবার  নিজেদের জাতীয় স্টেডিয়াম সেরাভাল্লেতে কাল ম্যাচের ৫৩ মিনিটে জয়সূচক গোল করেছেন সান মারিনোর   নিকো সেনসোলি। আর তাতেই এল জয়। বলা বাহুল্য, সর্বশেষ ২০০৪ সালের ২৮ এপ্রিল এই লিখটেনস্টাইনের বিপক্ষেই জিতেছিল সান মারিনো। আর এবার টানা দু দশক পর জয়ের মুখ দেখল সান মারিনো।

 উল্লেখ্য, ৩৩ হাজার জনসংখ্যার দেশটি বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১০ নম্বরে রয়েছে। তাদের পরে আর কোন দেশ নেই। তবে  লিখটেনস্টানকে হারিয়ে দেওয়ার পর বর্তমানে র‍্যাঙ্কিংয়ে সান মারিনো থেকে ১১ ধাপ এগিয়ে তারা। একথায় এত দিন লিখটেনস্টান বড় কোনো প্রতিযোগিতায় মাঠে নামা মানেই হার একরকম অবধারিত ছিল। আর এবার দেখল জয়ের মুখ। সেইজন্য  লিখটেনস্টানকে   ১-০ গোলে হারিয়ে উদ্‌যাপনে মেতেছিল সান মারিনোর খেলোয়াড়রা।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ