জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবে ঝাড়গ্রামের সাঁওতালি মেয়ে মমতা

২০১১ সাল থেকে ফুটবলের প্রশিক্ষণ শুরু হয় মমতার। কিন্তু অসুস্থতার জন্য একটানা প্রশিক্ষণ নিতে পারেনি সে। তবে অদম্য জেদের জন্য ফিরে আসে মাঠে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: লড়াইটা সহজ ছিল না। দরিদ্র সাওতালি পরিবারের মেয়ে ফুটবল খেলবে। মাঠ নেই, উপযুক্ত পরিবেশ নেই, আর টাকা পয়সার অভাব তো নিত্যসঙ্গী। এত কিছুর পরও জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দরিদ্র সাঁওতাল পরিবারের মেয়ে মমতা হাঁসদা ফুটবল পায়ে মাঠ দাপিয়েছে। যার স্বীকৃতি এল এতদিনে। সুযোগ পেলেন ভারতের মহিলা ফুটবল দলে। এবার মমতা হাঁসদাকে দেশের জার্সি পরে খেলতে দেখা যাবে, ফলে স্বভাবতই খুশি জঙ্গলমহল। জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ার খবর পেয়ে মমতা জানান, ‘দেশের জার্সি পরে খেলব তাতে খুব খুশি আমি ।বাংলার নাম উজ্জ্বল করব এটাই লক্ষ্য। পরিবারের সহযোগিতা তো ছিলই পাশাপাশি আমাদের কোচ অশোক সিংহ-র অবদান অনস্বীকার্য। জাতীয় দলে সুযোগ পাওয়া খুব বড় ব্যাপার’।

মমতার বাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রাঙ্গাডিহা গ্রামে। মমতার বাবা নেই। মা, দাদা, দুই দিদি আছে সবচেয়ে ছোট মমতা। সামান্য জমিতে চাষবাস আর দিনমজুরি করে চলে সংসার। ফলে মমতার উত্থান খুবই কষ্টার্জিত। মমতার কোচ অশোক সিংহ বলেন, ‘আমার ছাত্রী জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ায় গর্ব বোধ করছি। আমার বিশ্বাস ছিল কোন না কোন দিন আমাদের এলাকার মেয়েরা সুযোগ পাবে। ভারতের হয়ে খেলবে’। তাঁর কথায়, জঙ্গলমহলের মেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে। কিন্তু এখানে কোনও ভালো মাঠ নেই, সুযোগ-সুবিধা নেই। প্রতিকুল পরিস্থিতিতে জঙ্গলের মধ্যেই প্রশিক্ষণ দিতে হয়। কোচের প্রশংসায় পঞ্চমুখ মমতা হাঁসদাও। তাঁর কথায়, অশোক স্যার না থাকলে আমার ফুটবল খেলাটাই হতো না।

২০১১ সাল থেকে ফুটবলের প্রশিক্ষণ শুরু হয় মমতার। কিন্তু অসুস্থতার জন্য একটানা প্রশিক্ষণ নিতে পারেনি সে। তবে অদম্য জেদের জন্য ফিরে আসে মাঠে। এরপর ২০১৪ সালে স্কুল দলের হয়ে দিল্লিতে সুব্রত কাপ খেলতে যায় মমতা। ২০১৫ সালে তাঁর দল জঙ্গলমহল কাপে চ্যাম্পিয়ন হয়। সেই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মমতা হাঁসদা। এরপর আর ফিরে তাঁকাতে হয়নি। ২০১৫-১৬ সালে কল্যানীতে সিনিয়রদের জাতীয় প্রতিযোগিতায় ফুটবল খেলে। তারপর গোয়ায় ২০১৬-১৭ সালে অনুর্ধ ১৯ স্কুল দলের হয়ে জাতীয় প্রতিযোগিতায় খেলতে যায়।২০২০ সালে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে কন্যাশ্রী কাপে রানার্স। তাঁর খেলা নজর কাড়ে জাতীয় নির্বাচকদের। ফলে কাঙ্খিত সুযোগ আসে মমতার কাছে। এবার শুরু নতুন লড়াই, দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সম্মান এনে দেওয়া।

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা