মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের ক্লাবে একেবারে শীর্ষসারির তারকা সচিন তেন্ডুলকর। ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি ভগবান। আজও যতখানি চর্চা হয় ক্রিকেট ঈশ্বরকে নিয়ে ততখানিই আলোচনায় থাকেন তাঁর পরিবার। সম্প্রতি সানিয়া চন্দকের সঙ্গে বাগদান সেরেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। এবার বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে পুজো দিলেন লিটল মাস্টারের স্ত্রী-কন্যা অঞ্জলী তেন্ডুলকর ও সারা তেন্ডুলকর।

বেনারস, হিন্দু ধর্মের এক আদি তীর্থক্ষেত্র। আগেকার দিনে যে কোনও মানুষ জীবনের সায়াহ্ন কাটাতে চাইতেন কাশীতে। এই কাশীই হল বেনারস বা বারানসী। মনে করা হয় বারানসীতে যদি কারও মৃত্যু হয় তাহলে তাঁর আর মানবজন্ম হয় না। সেই আদি অনন্ত কাল ধরে হিন্দু ধর্মের তীর্থক্ষেত্র বারানসীতে মায়ের সঙ্গে গিয়েছিলেন সারা।

বারানসীতে গিয়ে বাবা বিশ্বনাথের পুজো দিয়েছেন মা ও মেয়ে। বেনারসে যাওয়াই তো মহাদেবের দর্শনের জন্য। হিন্দু ধর্মে বিশ্বাস, গঙ্গাস্নান সেরে কাশী বিশ্বনাথ মন্দিরে এসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ দর্শন করলে মোক্ষ লাভ সম্ভব। মন্দিরের গর্ভগৃহের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে পূর্ণ ভক্তিতে বিশ্বনাথ দর্শন করছেন অঞ্জলী ও সারা। তাঁদের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে উত্তরীয়, রুদ্রাক্ষ। কপালে পরানো হচ্ছে ত্রিপুণ্ড তিলক। মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্র এই তিলক পরান।

দু’জনের কারও মধ্যেই নেই বিন্দুমাত্র তারকাসুলভ আচরণ। মাটিতে বসে আর পাঁচজনের মতো প্রার্থনা করলেন অঞ্জলী ও সারা । এই চিত্র প্রমাণ করে ঈশ্বরের দ্বারে তারকা-কোটিপতিরও যে স্থান আর পাঁচজন সাধারণ মানুষেরও সেই একই স্থান। প্রসঙ্গত, সারা তেন্ডুলকর অস্ট্রেলিয়া সরকারের একটি ট্যুরিজম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়া মুম্বইয়ে তাঁর নিজস্ব স্টুডিও রয়েছে। এছাড়া সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনে ডিরেক্টর পদেও রয়েছেন সারা। সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে সারার প্রায় ৯ লক্ষ ফলোয়ার রয়েছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা