Loading live market data...
Loading active stocks...
Connecting...

রেকর্ড গড়ার দিনেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে চারটি আলাদা ক্লাবের হয়ে রেকর্ড গড়ার দিনেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবারেও আল নাসরের হয়ে সৌদি সুপার কাপ জেতা হলো না। শনিবার (২৩ অগস্ট) হংকংয়ে টাইব্রেকারে আল আহলির কাছে হেরে ট্রফি জয় অধরা থেকে গেল সিআর সেভেনের। এ নিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হলো।

এদিন হংকং স্টেডিয়ামে ফাইনালের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে দুই দল। রক্ষণ সামলে আক্রমণের দিকেই নজর দিয়েছিল যুযুধান দুই শিবির। ফলে আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল আল নাসর। ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলের সুবাদেই এক অনন্য কীর্তি গড়েন তিনি  যা আর কোনও ফুটবলারের নেই। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের পর চতুর্থ ক্লাবের হয়ে শততম গোল করার কীর্তি গড়েছেন। তবে পিছিয়ে পড়ার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আল আহলি। প্রথমার্ধের সংযুক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কিসি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য খেলার গতি খানিকটা মন্থর করে দেয় দুই দলই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফের আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ।  ৮২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন মার্সেলো ব্রোজোভিচ। তবে ৮৯তম মিনিটে রজার ইবানেজ আল আহলিকে সমতায় নিয়ে এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই হার মানতে হয় রোনাল্ডোদের।

 

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর