রাজনৈতিক প্রতিহিংসার শিকার সৌরভ: মমতা

উত্তরবঙ্গ সফর শেষ করে আজই ফেরেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কদর্য রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার সৌরভ গাঙ্গুলি। 

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর শেষ করে যুবভারতীতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সৌরভের সঙ্গে কদর্য রাজনীতি করা হয়েছে। খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা অত্যন্ত অন্যায় কাজ। আর সৌরভের সঙ্গে অমিত শাহ এবং তাঁর ঘনিষ্ঠমহল যা করেছে, তার নিন্দা করার মতো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না।

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে সৌরভ ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছিল। এবার সফর শেষ করে কলকাতায় ফিরে যুবভারতীতে ‘শাহ অ্যান্ড কোম্পানির’ বিরুদ্ধে মুখ খুললেন।  এদিনও বলেন, সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। 

মুখ্যমন্ত্রী বলেন, আজ বৃহস্পতিবার আইসিসির মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল সৌরভের।  আজ ছিল  শেষ দিন। বাংলা তথা ভারতের গর্ব সৌরভ  মনোনয়নপত্র দাখিল করেনি। কেন সৌরভকে আইসিসিতে পাঠানো হল না? আমি এই ব্যাপারে কেন্দ্রের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলি। ওর মতো ছেলেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতার  প্রশ্ন, কোন অজানা কারণে সৌরভকে বঞ্চিত করা হল? সৌরভ অত্যন্ত ভদ্র ছেলে। ও নিশ্চই ব্যথা পেয়েছে। তাই, এই নিয়ে  ও মুখ খোলেনি। কেন ব্যক্তিগত স্বার্থে সৌরভকে বঞ্চনা করা হল।

খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলাকে তিনি যে কোনওভাবেই সমর্থন করেন না তা প্রমাণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, সৌরভের জায়গায় যদি শচীন বা আজহার থাকতেন, তাহলে তিনি একই ভাবে প্রতিবাদ করতেন।  

আরও পড়ুন সৌরভ গাঙ্গুলী ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন মমতা

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের