Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহিলাদের টি ২০ বিশ্বকাপে জায়গা করে নিল স্কটল্যান্ড, শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের অক্টোবরে বসতে চলেছে মহিলাদের টি ২০ বিশ্বকাপের আসর। এবারে সেই বিশ্বকাপের আসরে চূড়ান্ত পর্বে পৌঁছে গেল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। তবে কে কোন গ্রুপে থাকবে, তা নির্ধারিত হবে বাছাইপর্বের ফাইনালের ফলাফলের ওপর।

টি ২০ বিশ্বকাপে জায়গা করা নেওয়া নিয়ে ১০টি দলের মধ্যে খেলা হয়। গ্রুপ পর্ব খেলার পর সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহী। গত রবিবার প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরশাহীকে হারায় ১৫ রানে। মঙ্গলবার ফাইনালে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সেই ম্যাচে যে ফলাফল হবে, সেই ফলের ওপর ভিত্তিতেই কোন দল কোন গ্রুপে থাকবে, সেটা নির্ধারিত হবে। জয়ী দল থাকবে গ্রুপ এ-তে আর পরাজিত দল থাকবে গ্রুপ বি-তে। তবে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা দুই দলই মহিলাদের টি ২০ বিশ্বকাপে অংশ নিতে পারবে।

উল্লেখ্য, গত রবিবার মহিলাদের টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে জায়গা করে নেবে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দলটি। পাশাপাশি গ্রুপ বি-তে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে জায়গা করে নেবে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে পরাজিত দলটি।   

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে