স্টেডিয়াম থেকে হাওয়া সিসি ক্যামেরা, কেবল, জেনারেটর ব্যাটারি

রবিবার সকালে নজরে পড়ে সাফাইকর্মীদের, সামগ্রীর মূল্য ১০ লক্ষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশটার নাম পাকিস্তান। তাই, সে দেশে এমন কিছু ঘটনা ঘটতে পারে, যে ঘটনা শুনে অবাক হতে পারেন পাঠক। এমনই একটি অবাক করার ঘটনা সামনে এসেছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চলছে পাকিস্তান সুপার লিগের খেলা।  রবিবার বিকেলেও সেখানে ম্যাচ রয়েছে। আর সকালে স্টেডিয়ামের সাফাইকর্মীরা মাঠ পরীক্ষা করতে গিয়ে দেখেন, স্টেডিয়ামে একটিও সিসি ক্যামেরা নেই। ক্যামেরার সঙ্গে থাকা তার হাওয়া। জেনারেটর রয়েছে। নেই জেনারেটরের ব্যাটারি। থানায় অভিযোগ রুজু করা হয়েছে। যদিও চোরের সন্ধান পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। চোরে কীর্তিতে বিস্মিত পাক ক্রিকেট কর্তারা। 

পাকিস্তান সুপার লিগের চারটি ম্যাচ এই স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। রবিবার প্রথম ম্যাচ। রবিবার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা লাহোর কালান্দার্স ও পেশওয়ার জালমির। ম্যাচ রয়েছে আগামীকাল, ১ মার্চ ও ৪ মার্চ। সকালে মাঠের সাফাই কর্মীর চোখে পড়ে বিষয়টি। তিনি দ্রুত কর্তাদের সঙ্গে কথা বলেন। সাফাইকর্মীর মুখে এই কথা শুনে তাদের মাথায় হাত। আপাতত আজ ম্যাচ গদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে লাহোরের অন্য একটি স্টেডিয়ামে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। ১ মার্চ ও ৪ মার্চের ম্যাচ কোথায় আয়োজন করা যায়, সে ব্যাপারে পাকিস্তান ক্রিকেটে বোর্ডের কর্তারা  বৈঠকে বসেছেন। বেশ কয়েকটি মাঠ নিয়ে তারা আলোচনা করেন বলে সূত্রের খবর। পরবর্তী ম্যাচগুলি কোথায়, তারা সেটা বিবৃতি দিয়ে জানিয়ে দেবে। 

আরও পড়ুন হাসান আলিকে ব্যাট তুলে তাড়া বাবর আজমের

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের