নিজের গ্রামে নিজের টাকায় ফুটবল স্টেডিয়াম গড়লেন সাদিও মানে

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকদিন ধরেই স্বপ্ন দেখেছিলেন তিনি। শেষপর্যন্ত তা পূরণ হল। নিজের গ্রামে আস্ত একটা ফুটবল স্টেডিয়াম করে দিলেন সেনেগালের ফুটবল তারকা সাদিও মানে। সম্পূর্ণ নিজের টাকায় এই স্টেডিয়ামটি তৈরি করে দিয়েছেন তিনি। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, সেনেগালের ফুটবল তারকা সাদিও মানে নিজের গ্রামে একটি কর্দমাক্ত মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছেন। এই ছবি প্রচারিত হওয়ার পর এক বছরের বেশি সময় কেটে গিয়েছে। এক বছর ছয় মাস পর সেই একই জায়গায় একটি ফুটবল স্টেডিয়াম উদ্বোধন করতে দেখা গেল সাদিও মানেকে। নতুন স্টেডিয়ামের নাম বাম্বেলি স্টেডিয়াম। এর আগে সাদিও নিজের গ্রামে একটি হাসপাতাল তৈরি করেছিলেন। সাদিও-এর এই অবদানকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন।

সেনেগালের এই ফুটবলার এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ইতিমধ্যে আল নাসেরের হয়ে ২৬ ম্যাচে ১২ গোল করেন সাদিও। জানা গিয়েছে, আফ্রিকান কাপ অফ নেশনসে সেনেগালকে নেতৃত্ব দেবেন সাদিও মানে। আগামী ১৩ জানুয়ারি আইভরি কোস্টে শুরু হতে চলেছে আফ্রিকান কাপ অফ নেশনস। সেই টুর্নামেন্টে যোগ দিতে যাওয়ার আগে দেশে উপহার দিয়ে গেলেন সাদিও মানে।

 

 

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের