Loading live market data...
Loading active stocks...
Connecting...

উইজডেনের বর্ষসেরা দলে বিশ্বকাপজয়ীদের টেক্কা রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে সুযোগ পেয়েও প্যাট কামিংসদের হারিয়ে শিরোপা জিততে না পারার খেদ ছিল রোহিত শর্মাদের। বছরের শেষ দিনে সেই খেদ খানিকটা হলেও মিটল। কেননা ক্রিকেটের বাইবেল হিসাবে পরিচিত ‘উইজডেন’ ম্যাগাজিন ২০২৩ সালের একদিনের ক্রিকেটে যে সেরা ১১ খেলোয়াড় বেছে নিয়েছে, তার সাত জনই টিম ইন্ডিয়ার। উল্টোদিকে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার মাত্র দুই জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। অর্থা‍ৎ প্যাট কামিংসরা গোহারা হেরেছেন।

প্রতি বছরই বিশ্বের শীর্ষ ১১ ক্রিকেটারকে নিয়ে সেরা একাদশ ঘোষণা করে ক্রিকেটের বাইবেল হিসাবে পরিচিত ‘উইজডেন’। ওই সেরা একাদশ বেছে নেন পত্রিকার নিজস্ব কর্মীরা। সদ্য সমাপ্ত বছরে গোটা বিশ্বে মোট ২১৮টি ওয়ান ডে ম্যাচ হয়েছে। ওই ২১৮ ম্যাচে একদিনের ক্রিকেট খেলিয়ে ২২টি দেশের খেলোয়াড়দের পারফরম্যান্সের নিরিখেই বেছে নেওয়া হয়েছে সেরা একাদশ।

ভারত থে্কে ঠাঁই পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া থেকে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচের নায়ক ট্র্যাভিস হেড ও একার হাতে আফগানিস্তানকে হারানো গ্লেন ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ড থেকে ড্যারিল মিচেল ও দক্ষিণ আফ্রিকা থাকে হাইনরিখ ক্লাসেনও ঠাঁই পেয়েছেন। সেরা একাদশের অধিনায়ক হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের ক্রিকেট খেলিয়ে ১৮টি দেশের কোনও খেলোয়াড়ের তালিকায় ঠাঁই হয়নি। বিশ্বকাপ ফাইনালে হেরে গেলেও গ্রুপ লিগ থেকে সেমিফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচে অপরাজিত ছিলেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। তাছাড়া শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল। বছরভর দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত শর্মারা। তার প্রতিদানই পেলেন।  

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে