সাকিবকে নেতৃত্বে চাই না, বিদ্রোহ বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপে ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ হেরে ব্যর্থতার ষোল কলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে লজ্জার হারের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে ছুটির ঘন্টা বেজে গিয়েছে টাইগারদের। আদৌ শেষ আটে জায়গা করে নিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলতে পারবে কিনা তা নিয়ে বড় সংশয় দেখা দিয়েছে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের মধ্যেই বাংলাদেশ দলের অন্দরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে লজ্জাজনক হারার পরেই নিজের জঘন্য পারফরম্যান্স আড়াল করতে সতীর্থদের একাংশের বিরুদ্ধে সাবোতাজের অভিযোগ তুলেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কারও নাম সরাসরি না বললেও তামিম ইকবালের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। আর অধিনায়কের ওই অভিযোগও বাংলাদেশ দলে ঘৃতাহুতি ফেলে দিয়েছে। ইতিমধ্যেই একাধিক সিনিয়র ক্রিকেটার সাকিবের নেতৃত্বে না খেলার হুমকি দিয়েছেন।

সূত্রের খবর, বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুসের কাছে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন দলের সাত সিনিয়র ক্রিকেটার। কেন ধারাবাহিকভাবে রান পাওয়া সত্বেও মাহমুদুল্লাহকে উপরের দিকে না খেলিয়ে বোলারদের পজিশনে খেলানো হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। এমনকি ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পরেও কেন তানজিদ তামিমকে লাগাতার সুযোগ দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন টাইগারদের সিনিয়র ক্রিকেটাররা। নিজেদের স্বার্থে বিশ্বকাপ দল বাছাইয়ে সাকিব ও বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে লাগাতার নোংরামি করে চলেছেন বলেও ক্ষোভ উগরে দিয়েছেন। আগামী মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অধিনায়কের বিরুদ্ধে সাত ক্রিকেটারের বিদ্রোহে যথেষ্টই অস্বস্তিতে বিসিবি কর্তারা।  

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি