শ্বশুর আফ্রিদির কোন রেকর্ডে ভাগ বসালেন জামাই আফ্রিদি? 

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিশ্বকাপের মঞ্চে শুক্রবারই অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন পাকিস্তানের পেস আক্রমণের পুরোধা শাহিন আফ্রিদি। আর সেই সঙ্গে এক কীর্তিও গড়ে ফেলেছেন। বিশ্বকাপের মঞ্চে দু’বার ৫ উইকেট ঝুলিতে পুরে শ্বশুর শাহিদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন জামাই বাবাজীবন।

বিশ্বকাপের মঞ্চে সেরা বোলিংয়ের রেকর্ড এখনও অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা’র দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে পচেফস্ট্রুমে নামিবিয়ার বিপক্ষে ৭ ওভার বল করে ৪টি মেডেনসহ ১৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। সেই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। অক্ষতই থেকে গিয়েছে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের এক ম্যাচে কোনও বোলারের ৫ উইকেট পাওয়ার মতো নজির রয়েছে ৫৩টি। তার মধ্যে পাকিস্তানের বোলাররা ১০ বার নিয়েছেন ৫ উইকেট করে। এতদিন বিশ্বকাপে দু’বার ফাইফার অর্থা‍ৎ পাঁচ উইকেট নেওয়ার একমাত্র রেকর্ডধারী ছিলেন শাহিদ আফ্রিদি।

২০১১ সালের বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার হামবানটোটায় ৮ ওভার বল করে ১৬ রান দিয়েছিলেন। ওই বিশ্বকাপেই ৩ মার্চ কলম্বোয় কানাডার বিপক্ষে ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ফের ৫ উইকেট নেন। অন্যদিকে, জামাই শাহিন আফ্রিদি গত বিশ্বকাপে অর্থা‍ৎ ২০১৯ সালে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার পাঁচ কিংবা তার বেশি উইকেট শিকার করেছিলেন। ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে বাংলাদেশের ছয় ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলেন। আর আজ শুক্রবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ৫৪ রান ব্যয় করে ৫ উইকেট নিয়ে শ্বশুরের কীর্তিতে ভাগ বসিয়েছেন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১