৩ ফেব্রুয়ারি শাহিদ কন্যার সঙ্গে প্রণয়সূত্রে বাঁধা পড়ছেন শাহিন আফ্রিদি

পাকিস্তান সুপার লিগ শুরুর আগেই বিয়ের পর্ব চুকিয়ে ফেলতে চাইছেন পাক দলের নির্ভরযোগ্য বোলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জল্পনার অবসান। আগামী ৩ ফেব্রুয়ারি শাহিদ আফ্রিদির কন্যা আনসার সঙ্গে প্রণয়সূত্রে বাঁধা পড়তে হয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। করাচিতে বসবে বিয়ের আসর। তবে অন্যান্য সামাজিক অনুষ্ঠান পরে হবে। পাকিস্তান সুপার লিগ শুরুর আগেই বিয়ের পর্ব চুকিয়ে ফেলতে চাইছেন পাক দলের নির্ভরযোগ্য বোলার। উল্লেখ্য, আগামী বছরের ৯ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের অষ্টম সিজন। চলবে ১৯ মার্চ পর্যন্ত।

গত বছরই শাহিদ আফ্রিদি কন্যা আনসার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন শাহিন। যদিও আংটি বদলের বিষয়টি দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। পরে ফাঁস হয়ে যায়। তবে দুজনে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। গতকাল সোমবার রাতে আচমকাই পাক পেসার হারিস রউফের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। রটে যায়, চলতি সপ্তাহেই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাঁকে বাধা পড়ছেন তিনি। যদিও বিয়ের খবর অস্বীকার করেননি পাক পেসার। হারিসের বিয়ে নিয়ে শোরগোলের মাঝেই ফাঁস হয়ে যায়, ৩ ফেব্রুয়ারিই বিয়ের পর্ব চুকিয়ে ফেলতে চলেছেন শাহিন আফ্রিদি। যদিও এ বিষয়ে মুখ খোলেননি পাকিস্তানি অলরাউন্ডার।

চলতি বছরটা মোটেও ভাল কাটেনি শাহিনের। একের পর এক চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই হাঁটুতে পড়ে চোট পেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টি টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের তৃতীয় ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ লুফতে গিয়ে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫