বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে জরিমানা গুনলেন শাহিদ আফ্রিদি

যদিও জরিমানা গুনলেও হাইওয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মাশুল গুনে জেল খাটতে হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যো‍ৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu)। এবার গাড়ি চালাতে গিয়ে গতিসীমা লঙ্ঘন করে জরিমানা গুনলেন প্রাক্তন পাক ক্রিকেটার (Former Pakistan Cricketer) শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। দেড় হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে তাঁকে। যদিও জরিমানা গুনলেও হাইওয়ে পুলিশের (Motorway Police) ভূমিকার প্রশংসা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার। সেই সঙ্গে দেশের সাধারণ মানুষকে ট্র্যাফিক নিয়মাবলী মেনে চলারও পরামর্শ দিয়েছেন।

পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘জং’ (Jung) এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সোমবার রাতে লাহোর (Lahore) থেকে করাচি (Karachi) যাচ্ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। জাতীয় সড়কে দুর্ঘটনা রোধে যে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে, তার চেয়ে অনেক দ্রুত গতিতেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। বিষয়টি নজরে পড়তেই আফ্রিদির গাড়ি থামান হাইওয়েতে দায়িত্বরত পুলিশ (Motorway Police)। দেশের কিংবদন্তী ক্রিকেটারকে দেখে তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। যদিও কর্তব্য পালনে অবিচল ছিলেন। গতিসীমা লঙ্ঘন করায় সঙ্গে সঙ্গেই দেড় হাজার টাকা জরিমানা করা হয় আফ্রিদিকে (Shahid Afridi)। হাসিমুখে জরিমানার টাকা মিটিয়েও দেন তিনি।’

পরে কর্তব্যরত পুলিশ কর্মীদের অনুরোধ মেনে হাসিমুখে তাঁদের সঙ্গে নিজস্বীও (Selfie) তোলেন ৪২ বছর বয়সী প্রাক্তন পাক তারকা ক্রিকেটার। হাইওয়ে পুলিশের সাথে এমন কাজের প্রশংসা করে আফ্রিদি বলেছেন, ‘আইনের চোখে সবাই সমান।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের