নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জন্য ক্ষমা চাইলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী তথা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার বিকেলে মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান বিচারক সত্যব্রত শিকদারের এজলাসে উপস্থিত হয়ে নিজের ঔদ্ধত্য আচরণের জন্য ক্ষমা চান তিনি। ভবিষ্যতে আদর্শ আচরণবিধি মেনে চলবেন বলেও জানান। ক্ষমা চাওয়ার পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে সাকিবকে।

আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের ক্ষমতা দেখাতে গত বুধবার ঢাকা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে মাগুরায় পৌঁছন তিনি। ওই গাড়িবহরে কয়েকশো মোটরবাইক এবং চার চাকার গাড়ি ছিল। সাকিবের ক্ষমতা জাহিরের পাল্লায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এখানেই থামেননি অহঙ্কারী হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। মাগুরায় পৌঁছে তিনি স্থানীয় স্টেডিয়ামে ভোটের প্রচারও করেন। যা আদর্শ নির্বাচনী আচরণ বিধি পুরোপুরি লঙ্ঘন করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে সাকিবের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর প্রকাশ হওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগ ‘পোষ্য’ নির্বাচন কমিশন কেন নীরব, নেটা নাগরিকরা সেই প্রশ্নও তোলেন। তার পরেই নড়েচড়ে বসে কমিশন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়।

তলব পেয়ে এদিন নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধানের কাছে হাজিরা দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান। লিখিতভাবে শোকজের জবাব দেন। আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘গত ২৯ নভেম্বর আমি ঢাকা থেকে মাগুরায় আসার সময়ে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার জন্য আমি দুঃখিত। আমি নির্বাচনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে আমি প্রথম ও নতুন। আগামীতে যেন এ রকম ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখব।’

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২