টি টোয়েন্টিতে নয়া মাইলফলক ছুঁলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বীকৃত টি টোয়েন্টিতে শনিবার নয়া মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান করেছেন। আর ওই ২৭ রানের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব পৌঁছলেন সাত হাজারের ঘরে। তামিম ইকবালের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ওই নজির গড়লেন সাকিব।

চোখে সমস্যার জন্য মাঝে বেশ কিছুদিন ধরে প্রত্যাশিত মানের ব্যাট করতে পারেননি প্রাক্তন টাইগার অধিনায়ক। তবে ফের ছন্দে ফিরতে শুরু করেছেন সাকিব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে এদিন ফের স্বাভাবিক ছন্দেই ব্যাট করতে দেখা গিয়েছে। ফের পুরনো ছন্দে ফেরার ইঙ্গিতও মিলেছে। এদিন ২৭ রান করার সঙ্গে সঙ্গে যেমন তামিম ইকবালকে ছুঁয়েছেন, তেমনই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের রেকর্ডও স্পর্শ করেছেন।

স্বীকৃত টি টোয়েন্টিতে ৪০০ উইকেট এবং ৭,০০০ রানের একমাত্র মালিক ছিলেন রাসেল। আগেই চারশো উইকেট পেয়েছিলেন সাকিব। এদিন ৭ হাজার রান করার সঙ্গে সঙ্গেই আন্দ্রে রাসেলের কৃতিত্বে ভাগ বসিয়েছেন।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন