গ্রেপ্তারের ভয়ে ঢাকা ফিরলেন না সাকিব, কোথায় গেলেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকায় নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সাকিব। সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কি না সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই আমেরিকা যাবার জন্য বিমান ধরেছেন সাকিব। অন্যদিকে টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার(২ অক্টোবর)। 

কানপুর টেস্ট শুরু হওয়ার আগেই অবসরের ঘোষণা করেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠেই (বাংলাদেশ) হবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। কিন্তু সাকিব আদৌ বাংলাদেশে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা সাকিবের নামে হত্যা মামলা রয়েছে। যে কারণে দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নিজেই সাকিব জানিয়েছিল নিরাপত্তা তাঁর কাছে খুব গুরুত্বপূ্র্ণ।

সাকিব দেশে ফিরবেন কি না সেটা নির্ভর করছে বর্তমান সরকার ও বিসিবির উপর। কেননা দেশে ফিরতে নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাকিব। যে কারণে বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি।

এই নিয়ে বিসিবির তরফে জানানো হয়েছিল,বাকি ক্রিকেটারদের যেমন নিরাপত্তা দেওয়া হবে, সাকিবকেও তেমনই নিপাপত্তা দিতে প্রস্তুত তাঁরা। তবে আলাদাভাবে বিশেষভাবে কোন নিরাপত্তা দিতে পারবে না তাঁরা। এই নিয়ে দেশটির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিল, ক্রিকেটার হিসেবে তাঁর নিরাপত্তা দিতে পারবে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে নয়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি