ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষিত, অধিনায়ক সাকিবই

চোট থাকায় প্রথম টেস্টে জায়গা পাননি তামিম ইকবাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সফরকারী ভারতকে হারিয়ে একদিনের সিরিজ জেতার ২৪ ঘন্টার মধ্যেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিনের সিরিজ জেতালেও লিটন দাসকে অধিনায়ক করা হয়নি। তাঁর পরিবর্তে ব্যর্থ সাকিব আল হাসানের কাঁধেই দলপতির দায়িত্ব সঁপে দিয়েছেন নির্বাচকরা। চোট থাকায় প্রথম টেস্টে জায়গা পাননি তামিম ইকবাল। তবে আর এক চোট পাওয়া খেলোয়াড় তাসকিন আমেদকে ঠাঁই দেওয়া হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। টাইগাররা সিরিজ জেতায় ওই ম্যাচ কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। একদিনের সিরিজ শেষে ১৪ ডিসেম্বর থেকে একই স্টেডিয়ামে দুই দেশ প্রথম টেস্টে মুখোমুখি হবে। ওই টেস্টের জন্য বৃহস্পতিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান জাকির হাসান। ঘরোয়া ক্রিকেটে বাজে পারফরম্যান্স করা সত্বেও টেস্ট দলে সুযোগ পেয়েছেন প্রাক্তন অধিনায়ক মুমিনুল হক। 

প্রথম টেস্টের জন্য ঘোষিত দল হল-

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।

 

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের