নিলামে ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পিটার শিলটনের জার্সি, কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের জার্সি উঠল নিলামে। জানা গিয়েছে, ওই জার্সির সর্বোচ্চ দাম হওয়ার সম্ভাবনা প্রায় ৩ লক্ষ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা। ওই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখী হয়েছিল আর্জেন্টিনা। ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচটি অত্যন্ত স্মরনীয় বলে মনে করা হয়। সেই কারণে  বিশ্বকাপের আরও কিছু স্মারক নিলামে উঠতে পারে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এই ম্যাচে মারাদনার জার্সি আগেই নিলামে উঠেছিল। তার দাম ছিল ৭৩ কোটি টাকা। ওই ম্যাচ কেন স্মরনীয়? ওই ম্যাচে হাত দিয়ে বল জাল জড়িয়েছিলেন মারাদোনা। গোলটি অত্যন্ত বিতর্ক কুড়িয়েছিল। সেই গোলের কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন মারাদোনা। ফুটবলের ময়দানে এটা সত্যি স্মরণীয়। ১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ের পদক এবং ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পদকও তোলা হতে পারে। ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার পেলে পদক পেয়েছিলেন ১৯৫৮ সালে। ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার গর্ডন ব্যাঙ্কসের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পদক পেয়েছিলেন। সেই দুটি নিলামে ওঠার তালিকায় রয়েছে। পেলের পদকটির মূল্য হতে পারে ৫ লক্ষ পাউন্ড এবং ব্যাঙ্কসের পদকের দাম হতে পারে ৩ লক্ষ পাউন্ড।

জানা গিয়েছে, আগামী বছরের জুলাই মাসে বিশ্বকাপ ফাইনাল। তার আগে এই নিলাম  অনুষ্ঠান হওয়ার কথা। ওই জার্সিটি অল্পবিস্তর ছেঁড়াফাটা হলেও বেশ ভাল অবস্থাতেই রয়েছে সেটি। ১৯৬৬ সালের বিশ্বকাপের টিকিও তোলা হতে পারে এই নিলামে। জানা গিয়েছে, ৩২টি ম্যাচের টিকিটের একটি অংশের পুরো সেট নিলামে তোলা হবে। মূল্য হিসেবে ধরা হয়েছে ৭ থেকে ১০ হাজার পাউন্ড।ম্যাঞ্চেস্টারে এই বিশ্বকাপের স্মারক নিলান অনুষ্ঠান হবে। ভবিষ্যতে সারা বছর ধরে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ ম্যাচের মাঠে দর্শকদের সেগুলো দেখানো হবে।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি