টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

Share:

নিজস্ব প্রতিনিধি:  বৈভব সূর্যবংশীকে নিয়ে বিশ্বজুড়ে দিনে দিনে উন্মাদনা বেড়েই চলেছে। মাত্র ১৫ বছর বয়সে যেভাবে দাপিয়ে ক্রিকেট খেলছেন তাতে চর্চা হওয়াটাই স্বাভাবিক। আইপিএলে রেকর্ড গড়া পারফরম্যান্সের পর, ভারতীয় দলে বৈভবের অভিষেকের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এর মধ্যেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর জানিয়েছেন, তিনি বৈভবকে টেস্ট ক্রিকেট খেলতে দেখতে চান। যদিও এটাও বলেছেন, এই ফরম্যাটে তাঁকে তাড়াহুড়ো করে নামানো উচিত নয়। তবে শচিনের মন্তব্যে ক্রিকেট মহলে শুরু হয়েছে নিয়ে নতুন চর্চা।  

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ‘সত্যিই বিশেষ’ বলে উল্লেখ করেছেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। মুম্বইয়ে ক্রিকইনফো অনার্স অনুষ্ঠানে শচিন একবিংশ শতাব্দীর সেরা আন্তর্জাতিক ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পান। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি সূর্যবংশীর অসাধারণ প্রতিভার প্রশংসা করেন। বলেছেন, ‘সবাই সূর্যবংশীকে নিয়ে কথা বলছে, এবং আমি তাঁর ব্যাটিং দেখেছি । এটা ছিল অসাধারণ।’ তবে দ্রুত গতিতে বড় কিছু হতে চাওয়ার প্রলোভন থেকে বৈভবকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শচিনের কথায়, ‘আমার মতে, বৈভব সত্যিই অসাধারণ। শুধু বল মারার দক্ষতাই নয়,  তাঁর কব্জির কারসাজিও আমাকে মুগ্ধ করেছে। মাঠের সব দিকে খেলতে হলে ভালো কব্জির কারসাজি প্রয়োজন। আর সে সজোরে বল মারছে না। সে বাকিদের চেয়ে আগে বলের লাইন ও লেংথ বুঝে নিচ্ছে এবং সহজেই বল সীমানার বাইরে পাঠাতে পারছে।’ 

আরও পড়ুন:  পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

গোটা ক্রিকেট বিশ্ব যখন বৈভবের প্রশংসায় পঞ্চমুখ তখন শচিন বলেছেন,  এই বিস্ময় বালককে তাঁর নিজস্ব শৈলীতে ক্রিকেট খেলার স্বাধীনতা দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি ওকে বলব ও যেন নিজের মতো থাকে। সবকিছুরই একটা প্রথমবার থাকে। টেস্ট ক্রিকেটে, বয়সের সঙ্গে সঙ্গে, ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখবে। সমস্যা সবসময়ই থাকবে। কেরিয়ারের শেষ দিন পর্যন্ত, নিজের খেলা শেষ বল পর্যন্ত সমস্যা থাকবে। ও এমন একজন খেলোয়াড় যাকে দেখে খুব আত্মবিশ্বাসী মনে হয়, ও কী করতে চায় সে ব্যাপারে খুবই, খুবই নিশ্চিত।’ বৈভবের টেস্ট ক্রিকেটে অভিষেক নিয়ে শচিন বলেন, ‘শুধু আমি নই, সবাই কোনও এক পর্যায়ে তাঁকে টেস্ট ক্রিকেট খেলতে দেখতে চাইবে। আমি জানি না সেটা কবে ঘটবে। কিন্তু একজন সম্ভাবনাময় প্রতিভার উৎসাহ প্রয়োজন। আর সে যদি ভালো করে, তাহলে আমাদের তাঁকে উৎসাহিত ও সমর্থন করতে হবে এবং সর্বোপরি খেলাটা উপভোগ করতে হবে। তাঁর ওপর ক্রমাগত এটা বলে চাপ দেওয়া যাবে না যে, এটা খেলতে হবে, বা ওটা করা উচিত নয়।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা