বিশ্বকাপের মাঝেই সিংহাসনচ্যূত বাবর, ‘রাজমুকুট’ গিলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা ৯৫০ দিন বাদে একদিনের ক্রিকেটে শীর্ষ ব্যাটারের সিংহাসন হারালেন। তাঁকে সিংহাসনচ্যূত করেছেন ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল। বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সেরা বোলারের জায়গা দখল করেছেন ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজ।

বিশ্বকাপের মধ্যেই বুধবার একদিনের ক্রিকেট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। আর ওই র‍্যাঙ্কিং তালিকা অনুযায়ী, এশিয়া কাপ ও বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান হারিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাঁকে পিছনে ফেলে দিয়ে শীর্ষস্থান দখল করেছেন শুভমন গিল। ২৪ বছর বয়সী তরুণ ভারতীয় ব্যাটারের ঝুলিতে রয়েছে ৮৩০ রেটিং পয়েন্ট। অন্যদিকে বাবরের কাছে রয়েছে ৮২৪ রেটিং পয়েন্ট। শচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির পরে গিলই হলেন চতুর্থ ভারতীয় যিনি আইসিসিসির একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সিংহাসনে বসলেন। বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন।

বিশ্বকাপের মধ্যেই দুরন্ত পারফরম্যান্সের জন্য একদিনের ক্রিকেটে বোলারদের মধ্যে শীর্ষস্থানে বসেছিলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। যদিও বেশিদিন সিংহাসনে বসার সুখ উপভোগ করতে পারলেন না তিনি। তাঁকে সরিয়ে ফের সিংহাসনে বসেছেন মহম্মদ সিরাজ। শুধু তাই নয়, প্রথম দশে ঠাঁই করে নিয়েছেন আরও তিন ভারতীয় বোলার। তালিকায় চার নম্বরে রয়েছেন কুলদীপ যাদব, অষ্টম স্থানে যশপ্রীত বুমরা ও দশম স্থানে মহম্মদ শামি।    

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১