নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৫০, নিখোঁজ ৬ ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপালের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন একাধিক। তাদের মধ্যে রয়েছেন ৬ ফুটবলারও। নিখোঁজ ফুটবলারদের সন্ধানে বিশেষ তল্লাশি অভিযান চলছে।

গতকাল শুক্রবার রাত থেকেই নেপালের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর বৃষ্টির ফলে একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। আর ওই ভূমিধসে নিখোঁজ হয়েছেন নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল একাডেমির ছয় খেলোয়াড়। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, মকবানপুর জেলার একটি হোস্টেলে রাখা হয়েছিল অনূর্ধ্ব-১৬ বছর বয়সীর ৪০ ফুটবলারকে। তার মধ্যে ৩৪ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব আদিত্য বালামি, প্রিয়ন্ত আচার্য, অনুপম ঘালান, সায়মন্ড ইয়োঞ্জন, দিবস বানিয়া ও বিকল রেগমি ভূমিধসে নিখোঁজ হয়ে যান।

ভিমফেদি পুলিশের ইন্সপেক্টর ললিতা ধাকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কাঠমান্ডুর কাছে ইন্দ্র সরোবরে ভূমিধসের খবর পেয়ে উদ্ধারকারী দল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছয়। ভূমিধসে চাপা পড়াদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উদ্ধারকার্য চলছে। যদিও খোঁজ মেলেনি ওই ছয় ফুটবলারের।’

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?