ওপেনার হিসাবে ব্যর্থ স্মিথ, বাজিমাত জোসেফের

Share:

নিজস্ব প্রতিনিধি : ওপেনার হিসাবে জীবনের প্রথম ইনিংসে তেমন ছাপ ফেলতে পারলেন না স্টিভেন স্মিথ। মাত্র ১২ রান করেন তিনি। ১২ রানের মধ্যে দুটি বাউন্ডারি মারেন স্মিথ। এরপরই শামার জোসেফের বলে আউট হয়ে যান তিনি।

বুধবার নাথান লায়নের বলে ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান শামার জোসেফ আউট হতেই ব্যাটিং করার বিষয়ে তোড়জোড় শুরু করে দেয় অস্ট্রেলিয়া শিবির। ওপেনার হিসাবে টেস্টে প্রথম ব্যাট করতে নামেন স্টিভেন স্মিথ। প্রথম বলেই শাফল করেন তিনি। এরপর পরের দুটো বলও একইভাবেই খেলেন। কিছুক্ষণের মধ্যেই বল করতে আসেন জোসেফ। আউট সাউড অফ লেংথের বলে স্লিপে ক্যাচ দেন স্মিথ। এদিন স্মিথকে যে বোলার আউট করলেন, তিনিও টেস্ট ক্যারিয়ারে প্রথম বল করলেন। তাঁর নাম ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। দিনের শেষে দুই উইকেটে ৫৯ রান করে অস্ট্রেলিয়া।

এর আগে ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে ৩৬ রান করেন শামার জোসেফ। শেষ উইকেটে জোসেফ ও কেমার রোচের জুটি ৪৪ রান যোগ করে। ক্রিজে শেষ জুটি টিকেছিল প্রায় ৩০ মিনিট ধরে। জোসেফ ও রোচের জুটিই অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংস শুরু করতে অনেকটাই আটকে দেয়। শেষপর্যন্ত ১৮৮ রানে শেষ হয় ক্যারেবিয়ানদের ইনিংস।

পালাবদল হতেই পদত্যাগ করলেন ভাটপাড়া পুরসভার ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে সুপারিশ মধ্যপ্রদেশ সরকারের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে

পুলিশকে দেখেই ছুটলেন, আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর