চোট পাওয়ায় ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে

Share:

নিজস্ব প্রতিনিধি : চোট পাওয়ার কারণে নেইমারকে এবার প্রায় ৪২ দিন মত মাঠের বাইরে থাকতে হবে। সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেইমারকে এবার ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তাঁর চিকিৎসা চলবে।তাতে(মাঠে ফিরতে)৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।’

নেইমার ১ বছর পর মাঠে ফিরেছিলেন গত ২১ অক্টোবর। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি নেমেছিলেন কিছুক্ষণের জন্য। কিন্তু প্রত্যাবর্তনের পর গত সোমবার দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এই চোটের পর আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে।

গতকাল নেইমারের চোট নিয়ে আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’

গত বছর অক্টোবরে এসিএল চোট পান নেইমার। ফেরেন গত মাসের শেষের দিকে, আল হিলালের জার্সিতে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের এলিট ম্যাচে এস্তেগলালের বিপক্ষে নামেন ৫৮তম মিনিটে। ৩০ মিনিটেরও কম সময় খেলার তার তাকে তুলে নেওয়া হয়। ডান পায়ের পিছনের অংশটি চেপে ধরেন নেইমার। চোখেমুখে অস্বস্তি ছিল স্পষ্ট। ডাগআউটে বসে রাগে বুট ছুঁড়ে মারতে দেখা যায় তাকে। এরপর তিনি জানিয়েছিলেন,চোট খুব গুরুতর নয়, স্বাভাবিক। কিন্তু পরিক্ষা করার পর বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁকে।

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনিতে ধস! মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু, চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!