কলকাতায় প্রথম বার একমঞ্চে সৌরভ ও সানা!

Share:

নিজস্ব প্রতিনিধি : এই প্রথম কলকাতায় একমঞ্চে সৌরভ ও সানা গঙ্গোপাধ্যায়। বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে৷ প্রথমবার বাবা মেয়েকে একমঞ্চে দেখার অপেক্ষা করছেন অনুরাগীরা। আগামী ১৭ অগাস্ট একসঙ্গে দেখা যাবে তাঁদের।

লন্ডনে যে সংস্থায় সানা কর্মরত, ভারতে সেই সংস্থা ইনোভার্ভের সদর দফতর রয়েছে কলকাতায়। সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তাঁর বাবা সৌরভ। জানা গেছে নেতৃত্ব দেওয়া নিয়ে নিজের নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন সৌরভ।১৭ অগস্ট তাদের অনুষ্ঠান হওয়ার কথা।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, তিনি ইনোভার্ভের ব্যাপারে সবার প্রথমে জানতে পারেন মেয়ে সানার কাছ থেকে। তিনি আরও বলেন, ‘এই সংস্থাকে নিয়ে সানা খুব উৎসাহী’, ও আগ্রহী। সংস্থার প্রতি এমন ভালবাসা দেখে অবাক গাঙ্গুলি পরিবার। এমনকি মেয়ের ডেডিকেশন নিয়ে তিনি আরও জানিয়েছেন যে, ‘মেয়ে ঘুম থেকে উঠে ছটফট করে কখন সে অফিস যাবে। অফিসের প্রতি মেয়ে সানা খুব ডেডিকেটেড৷ নিজের দলের সঙ্গে কাজ করতে সব সময়ই আগেই এক পায়ে রাজী৷’

তিনি আরও জানান যে, মেয়ে সানা তাঁর দলে সবচেয়ে ছোট৷ ‘ও এখানে কাজ করে গর্বিত, আনন্দও পায়,  এটার অর্থ এই সংস্থার মধ্যে নিশ্চয়ই কোনও বিশেষ ব্যাপার আছে।’

গত জুলাইয়েও ইনোভার্ভ প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। অবশ্য সেটি হয়েছিল লর্ডসে। এই মাঠেই তিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তবে এবার বেশ আনন্দে রয়েছেন সৌরভ। এই নিয়ে তিনি বলেন যে, ‘লর্ডস তাঁর হৃদয়ে আছে। সেখানে ইনোভার্ভের অনুষ্ঠানে ছিলেন গত জুলাইয়ে। তাঁরা যেখানে অনুষ্ঠান করেছিলেন, তার পিছনে পুরো লর্ডসটা দেখা গিয়েছিল। এবার আগস্টে নিজের শহর কলকাতায় অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই বেশ খোশমেজাজে রয়েছেন তিনি।’

উল্লেখ্য, লর্ডসেই সৌরভের নেতৃত্বে যখন ভারত জিতেছিল ন্যাটওয়েস্ট ট্রফি। তখন ‘লিডারশিপ’ নিয়ে বলতে গিয়ে সেই ফাইনালের গল্প শুনিয়েছিলেন সকলকে। যার দ্বারা সকলে অনুপ্রাণিত হয়েছিল। এবারও দর্শকরা তাকিয়ে রয়েছেন ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মঞ্চে কি বার্তা দেন।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক