৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলা টি- ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে  প্রথমবারের মত ফাইনালে উঠল  দক্ষিণ আফ্রিকা। ছয়বারের চ্যাম্পিয়নকে হারাল প্রোটিয়া মেয়েরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে  প্রথম সেমিফাইনালে ৮ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।  সেই সঙ্গে টানা ১৫ ম্যাচ পর হারল অস্ট্রেলিয়া।

ম্যাচে  টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হেরে  ১৩৪ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। তাই লক্ষ্য ছিল ১৩৫ রান। ২০ ওভারে যা খুব কঠিন নয়।   তবে  ম্যাচের শুরুটা বেশ নড়বড়ে ছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম দুই ওভারে তারা নিতে পারে মাত্র ৪ রান। তবে সেখান থেকে উলভার্ট ও অ্যানেকে বোশ মিলে খেলতে নেমে মাঠে ঝড় তোলে। তারা একযোগে খেলে রান করে ৯৬। সাদারল্যান্ডের বলে আউট হওয়ার আগে ৪২ রানের ইনিংস খেলেন উলভার্ট।

একথায় বলা যায়, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যালিসা পেরি সমৃদ্ধ অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং করলেও ১৩৪ রানের বেশি করতে পারেনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলাররা মাত্র ৫ উইকেট নিলেও রান আটকানোতে দারুণ সফল হয়েছেন। আর তাতেই ১৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ২০১৮ থেকে টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর এবার সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক