সিংহাসনচ্যূত হচ্ছেন মেসিরা, ১১ বছর বাদে ফের বিশ্ব ফুটবলের সেরা দল স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হারের কারণে চরম মূল্য চোকাতে হচ্ছে নীল-সাদা জার্সিধারীদের। বলা যায় সিংহাসন ছাড়া করছে। বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার (১০ সেপ্টেম্বর) ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও ওই হারে তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি কাতার বিশ্বকাপ জয়ীদের। কেননা, অনেক আগে বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র জোগাড় করে নিয়েছিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ইকুয়েডরের কাছে হারের জন্য মূল্য চোকাতে হচ্ছে লিওনেল মেসিদের। ফিফার ক্রমতালিকায় এক নম্বর স্থান হারাতে হচ্ছে।

২০২৩ সালের এপ্রিল থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল বিশ্বকাপ জয়ী  আর্জেন্টিনা। বর্তমান তাদের পয়েন্ট ১৮৮৫.৩৬। বিশ্ব ফুটবলের আর এক শক্তিধর দেশ স্পেন ১৮৬৭.০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স  ১৮৬২.০৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘টিওয়াইসি’ স্পোর্টস জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর নতুন ক্রমতালিকা (র‌্যাঙ্কিং) প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। আর সেই তালিকায় শীর্ষস্থান হারাতে হবে আর্জেন্টিনা। শুধু হারাতে হবে না, এক ধাক্কায় তিন নম্বরে নেমে যেতে হবে। তাহলে শীর্ষ স্থানে আসবে কে?

সংবাদমাধ্যম ‘টিওয়াইসি’ স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনাকে সিংহাসনচ্যূত করে এক নম্বরে উঠে আসবে স্পেন। দুইয়ে থাকবে ফ্রান্স। ১১ বছর পর আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরবে স্পেন। ২০১৪ সালের বিশ্বকাপের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল ছিল স্প্যানিশরা। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সেই স্বাদ মিলছে লা রোহাদের। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করেছেন লামিনে ইয়ামালরা। বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছেন ৩–০ গোলে আর তুরস্ককে গুঁড়িয়ে দিয়েছে ৬–০ গোলে।

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার