টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

Share:

নিজস্ব প্রতিনিধি:   ভারতের আইপিপিএলের আদলে বাংলাদেশেও প্রতি বছর হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ২০২৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটে ঘরোয়া টি-টোয়েন্টি পরিকাঠামো নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই সামনে এসেছে গুরুত্ব পূর্ণ একটি খবর।   অনিশ্চিয়তার মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 

বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেওয়া  একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বিপিএল নিয়ে বলেছেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’  চলতি বছর টুর্নামেন্ট আয়োজন করা না গেলেও ২০২৭ সালে সেটি আরও ভালোভাবে আয়োজন করা সম্ভব। অর্থাৎ একটি মরশুম না হওয়ার কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রস্তুতি পুরোপুরি থেমে যাবে না বলেই মনে করছেন তিনি। তামিমের কথায়, ‘আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, বিপিএল না হলেও দেশের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে রাখার বিকল্প ব্যবস্থা রয়েছে। 

বিপিএল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ইমেজ রক্ষা করা আমাদের কর্তব্য।’  পাশাপাশি ঢাকার ক্লাব ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘মোটামুটি ভালোই হয়েছে। আমরা আসার পর ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে। তৃতীয় বিভাগ হয়েছে। নতুন মৌসুম শুরু হয়ে যাবে। দ্বিতীয় বিভাগে দলগুলো অংশগ্রহণ করেনি, সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলবো।’  তবে অনেকেই বলছেন স্পন্সররা টাকা ঢালতে নারাজ থাকার কারণেই অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ