‘ চিনে এশিয়ান গেমসে খেলতে যেতে দিন’, মোদির কাছে আর্জি স্তিমাচের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংজাউয়ে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। গালওয়ান সীমান্তে সংঘর্ষের পরে নয়াদিল্লির সঙ্গে বেজিংয়ের ঠাণ্ডা লড়াই চলছে। ওই ঠাণ্ডা লড়াইয়ের কারণেই এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য ভারতীয় ফুটবল দলকে খেলতে যাওয়ার অনুমতি দিতে রাজি হয়নি ক্রীড়ামন্ত্রক। আর ওই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্তিমাচ। সোমবার সরাসরি এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে এশিয়ান গেমসে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছেন।

দুপুরে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে ট্যাগ করে এক লম্বা চিঠি পোস্ট করেছেন ভারতের ফুটবল দলের প্রধান কোচ। তাতে ইগর স্তিমাসচ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরজি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি, ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলতে যাওয়ার অনুমতি দিন। আমাদের দেশ ও জাতীয় পতাকাকে গর্বিত করার জন্য আমরা লড়াই করব। জয় হিন্দ।’

সদ্য-ই কাতারকে হারিয়ে সাফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুনীল ছেত্রীরা। এমনকি ফিফার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতের ফুটবল দল অনেক ধাপ উপরে উঠে এসেছে। বর্তমানে এশিয়া মহাদেশে অষ্টমস্থানে রয়েছেন সুনীলরা। ফলে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগও রয়েছে। ওই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ। তাই বেনজিরভাবেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে এশিয়ান গেমসে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে দ্বারস্থ হয়েছেন।

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না