ভারত সফরের জন্য ২০ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষিত

আগামী ৩ জানুয়ারি মুম্বইতে ভারতের বিরুদ্ধে প্রথম টি টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে লঙ্কা বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: আগামী বছরের শুরুতেই ভারত সফরে যাচ্ছে শ্রীলঙ্কা দল। আসন্ন সফরে বিরাট কোহলিদের বিরুদ্ধে তিনটি টি টুয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবেন দাসুন শনাকারা। ওই সফরের জন্য আজ বুধবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টি টুয়েন্টি সিরিজে সেনাপতির দায়িত্বে থাকছেন দাসুন শনাকা। সহ অধিনায়ক করা হয়েছে বানিন্দু হাসারঙ্গাকে। আর একদিনের সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কুশল মেন্ডিজকে।

আগামী ৩ জানুয়ারি মুম্বইতে ভারতের বিরুদ্ধে প্রথম টি টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে লঙ্কা বাহিনী। ৫ জানুয়ারি পুণে ও ৭ জানুয়ারি গুজরাতের রাজকোটে মুখোমুখি হবে দুই দল। প্রথম একদিনের ম্যাচ হবে ১০ জানুয়ারি গুয়াহাটিতে। ১২ জানুয়ারি ক্রিকেটের নন্দনকানন ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে হার্দিক পাণ্ড্য ও দাসুন শনাকারা। তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ হবে ১৫ জানুয়ারি বিশাখাপত্তনমে।

ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য শ্রীলঙ্কার ২০ সদস্যের তালিকা ঘোষণা করা হয়েছে। অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে দাসুন শনাকাকে। দলে রয়েছেন-

পাথুম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, সদিরা সমরবিক্রমে, কুশল মেন্ডিজ, ভানুকা রাজাপক্ষে (শুধু টি টুয়েন্টি সিরিজের জন্য), চারিথ আসালঙ্কা, বানিন্দু হাসারঙ্গা, আওরান বান্দ্রা, মহিষ তিক্ষানা, জেফরি ওয়ান্ডার্সে, চমিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্কা, কসুন রাজিথা, নুবান্দু ফার্নান্ডো, দুনিথ বেললোগে, প্রমোদ মুধসান, লাহিরু কুমারা ও নুয়ান তুষারা।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের