চোটের কারণে ভারতের বিরুদ্ধে T20 সিরিজে জায়গা পেলেন না তিন শ্রীলঙ্কা ক্রিকেটার

ভারতের বিরুদ্ধে দলে ঠাঁই না পাওয়া তিন ক্রিকেটার হলেন আবিস্কা ফার্নান্ডেজ, নুয়ান তুষারা ও রমেশ মেন্ডিস।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন দলের তিন নির্ভরযোগ্য খেলোয়াড়। তাঁদের বাদ রেখেই ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হলো শ্রীলঙ্কা দল। ভারতের বিরুদ্ধে দলে ঠাঁই না পাওয়া তিন ক্রিকেটার হলেন আবিস্কা ফার্নান্ডেজ, নুয়ান তুষারা ও রমেশ মেন্ডিস।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ খেলে ভারতের মাটিতে পা রাখছে শ্রীলঙ্কা দল। রোহিত বাহিনীর বিরুদ্ধে প্রথমে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। তার পরে দুই টেস্টের সিরিজেও অংশ নেবে দাসুন শনাকার ছেলেরা। টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ২৪ ফেব্রুয়ারি। লখনউয়ের মাঠে রোহিতদের ছেলেদের বিরুদ্ধে নামবে দাসুন বাহিনী। পরের ম্যাচ দুটি হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ওই ম্যাচ হবে। চার দিন বিশ্রাম নেওয়ার পরে টেস্ট সিরিজ খেলতে নামবে সফরকারী দল। আগামী ৪ থেকে ৮ মার্চ মোহালিতে হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুতে। দিন রাতের ম্যাচ হবে।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ঘোষিত দল হলো-

দাসুন শনাকা (অধিনায়ক), পায়ুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা (সহ অধিনায়ক), দীনেশ চান্দিমাল, ধনুস্কা গুণাতিলকা, কামিল মিসারা, জানিথ লিয়ানেগ, বার্নিন্দু হাসারঙ্গা, চমাকি করুণারত্নে, দুষ্যন্ত চামিরা, লাহিরু কুমারা, বিতুরা ফার্নান্ডো, শিরন ফার্নান্ডো, মহীশ নিক্ষানা, জেফ্রি ওয়ান্ডারস, প্রবীণ, জয়বিক্রমা, এশিয়ান ড্যানিয়েল।

সদ্যই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রোহিতের ছেলেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে খলতে নামার আগে সোমবারই সুখবর মিলেছে। আইসিসির পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে রোহিত বাহিনী।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা