চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জয়ের জন্য আফগানদের ২৯২ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিনিধি, লাহোর: এশিয়া কাপের মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠতে পারলেন না আফগান বোলাররা। আর তার ফলেই ব্যাট হাতে দাপট দেখালেন কুশল মেন্ডিজ, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে দাসুন শানাকার বাহিনী। সুপার ফোরে পৌঁছতে গেলে শুধু জিতলেই হবে না। ৩৭.১ ওভারের মধ্যেই লক্ষ্য হাসিল করতে হবে মহম্মদ নবিদের। যা অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুণারত্নে শুরুটা ভালই করেন। ৬২ বলে ৬৩ রান তোলে লঙ্কার ওপেনিং জুটি। একাদশতম ওভারে বল করতে এসে করুণারত্নেকে (৩২) ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন গুলাবদিন নাইব। খানিকবাদে ফিরে যান পাথুম নিশাঙ্কা (৪১)। সাদিরা সামিরাবিক্রমাকেও (৩) দ্রুত ফিরিয়ে লঙ্কা শিবিরে ধাক্কা দিয়েছিলেন নাইব। পর পর তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল দাসুন শানাকার দল। কিন্তু চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে সেই চাপ থেকে মুক্ত করেন কুশল মেন্ডিজ ও চারিথ আসালাঙ্কা। দু’জনে মহম্মদ নবি, রশিদ খান, করিম জানাতদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। জুটি বেঁধে মূল্যবান ১০২ রান যোগ করেন। শেষ পর্যন্ত আসালাঙ্কাকে (৩৬) ফিরিয়ে জুটি ভাঙেন রশিদ খান।

যদিও মারমুখী মেজাজেই ব্যাট করতে থাকেন মেন্ডিজ। তাঁকে কিছুটা সঙ্গত করেন ধনঞ্জয় ডি’সিলভা। মুজিব উর রহমানের ক্লিন বোল্ড হয়ে ফিরে যান ডি’সিলভা(১৪)। অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিলেন মেন্ডিজ। এক সময়ে মনে হচ্ছিল শতরান পেতে পারেন। কিন্তু তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন। মেন্ডিজের ৯২ রানের ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও তিনটি ছক্কায়। স্কোর বোর্ডে এক রান যোগ হতে না হতে রশিদ খানের বলে সাজঘরের পথ ধরেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা (৫)। এর পরে দুনিথ ভেল্লালাগে ও মাহিশা তিখসানা অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে তিনশোর কাছাকাছি পৌঁছে দেন। ইনিংসের শেষ বলে আউট হন তিখসানা (২৮)। ৩৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন দুনিথ। আফগানদের হয়ে গুলাবদিন নাইব ৬০ রানে চার উইকেট নেন।  

Published by:

Share Link:

More Releted News:

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ