টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, স্কোয়াডে ৬ জোরে বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়কের দায়িত্ব থাকছে আইডেন মার্করামের কাঁধেই। ছক্কা হাঁকানোর জন্য পরিচিত দুই ব্যাটারের পাশাপাশি ছয় জোরে বোলার রয়েছেন দলে।  স্কোয়াডের সাতজনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলি দল ঘোষণা করা শুরু করেছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন চোট কাটিয়ে ফেরা কাগিসো রাবাদা।  পাঁজরে চোটের কারণে প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। রাবাদার সঙ্গে জোরে বোলার হিসাবে ঠাঁই করে নিয়েছেন আনরিখ নোখিয়ে, মার্কো জানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি ও কোয়েনা মাফাকা। অলরাউন্ডার হিসেবে আছেন জর্জ লিন্ডে ও ডনোভান ফেরেইরা। পেসার মাফাকা ও বশের সঙ্গে প্রথম বিশ্বকাপ খেলবেন ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস (বেবি এবি), টনি ডি জর্জি ও জেসন স্মিথ।

২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যে দল খেলেছিল, সেই দলের মাত্র সাতজন খেলোয়াড় এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার কুইন্টন ডি ককও আছেন বিশ্বকাপ দলে। আগের বিশ্বকাপে থাকা ডেভিড মিলার, কেশব মহারাজ, জানসেন ও নোখিয়েরা রয়েছেন। হাইনরিখ ক্লাসেন ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ ছাড়া রেজা হেনড্রিকস, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়ে‍ৎজি ও তাবরাইজ শামসি বাদ পড়েছেন। স্পিন বিভাগে দক্ষিণ আফ্রিকার ভরসা দুই বাঁহাতি স্পিনার—কেশব মহারাজ ও জর্জ লিন্ডে। বিকল্প হিসেবে থাকবেন অধিনায়ক মার্করাম ও ফেরেইরা।

একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকা দল-

আইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, আনরিখে নোখিয়ে, কোয়েনা মাফাকা ও জেসন স্মিথ।

 

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের