আইপিএলে সবচেয়ে দামি মিচেল স্টার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি :  আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করেনি মিচেল।কিন্তু তা সত্ত্বেও মিচেলকে বেশি দাম দিয়েই কিনল কেকেআর।

এবারে নিলামপর্বে প্রথমেই খেলোয়াড় কিনতে আসতে নামেনি নাইট রাইডার্স। প্যাট কামিন্সকে হায়দরাবাদ ছিনিয়ে নেওয়ার পর অস্ট্রেলিয়ার আরেক পেস বোলার মিচেল স্টার্ককে পেতে আসরে নামে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি। এবারের নিলামপর্বে মিচেল স্টার্ককে পেতে গুজরাট টাইটান্সের সঙ্গে লড়াই শুরু হয় কেকেআরের। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনে নিল কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিগুলি। আইপিএলের ইতিহাসে স্টার্কই একমাত্র খেলোয়াড় যিনি এত বেশি টাকায় বিক্রি হলেন। শুনানিপর্ব শুরুর পর কামিন্সই ছিল সবচেয়ে দামি খেলোয়াড়। সাড়ে ২০ কোটি টাকায় কামিন্সকে কিনে নেয় হায়দরাবাদ। এবার কামিন্সকে পিছনে ফেলে আরও বেশি দামে বিক্রি হলেন মিচেল স্টার্ক।

এদিকে এদিন উইকেট রক্ষক কে এস ভারতকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। ভারতকে ৫০ লাখে কিনে নিল কেকেআর। ভারতকে দিয়েই প্রথম খেলোয়াড় কেনা শুরু করল কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি।

এর আগের মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন কে এস ভারত। এবার কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছিলেন উইকেট কিপার ঈশান কিষাণ। তাঁর জায়গায় ভারতীয় টেস্ট দলে জায়গা পান কে এস ভারত। এবার সেই কে এস ভারতকেই আইপিএলের আসরে দেখা যাবে কেকেআরের হয়ে খেলতে।

এখনও পর্যন্ত আইপিএলে ১০টি ম্যাচ খেলেছে শ্রীকর ভারত। ১০ ম্যাচ খেলে শ্রীকর করেছে ১৯৯ রান। আইপিএলের ইতিহাসে শ্রীকরের সর্বোচ্চ রান ৭৮। ২০২১ সালে প্রথম আইপিএল খেলা শুরু করেছিল শ্রীকর ভারত।

 

 

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২