মহিলা ফুটবলারদের নিয়ে বিতর্কের মুখে সুরুচি সঙ্ঘ, মুখ খুললেন স্বরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার সুরুচি সঙ্ঘের মহিলা ফুটবল দলকে ঘিরে আচমকাই তৈরি হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কয়েকজন মহিলা ফুটবলার ক্লাবের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন। অভিযোগ, বেঙ্গালুরু থেকে ফেরার পথে তাঁদের হাতে মাত্র ১২৫ টাকা করে দেওয়া হয়েছিল, যা দিয়ে খাবার বা প্রয়োজনীয় খরচ চালানো সম্ভব নয়। এক ফুটবলার বলেন, “একটা বিস্কুট কিনতেও ২০ টাকা লাগে, সেখানে ১২৫ টাকায় কীভাবে চলব?”

অন্য এক খেলোয়াড়ের দাবি, রাত ২টোর ট্রেনে তাঁদের পাঠানো হয় এবং কয়েক জনকে বেতন না দেওয়ার কথাও বলা হয়েছিল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই আরও একটি ভিডিও সামনে আসে, যেখানে কয়েকজন ফুটবলার জানান যে তাদের ৪৮০০ টাকা করে দেওয়া হয়েছে। ক্লাব তাঁদের পাশে রয়েছে বলেও দাবি করেন। তাঁরা ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান। ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন সুরুচি সঙ্ঘের সচিব স্বরূপ বিশ্বাস। তাঁর দাবি, গোটা ঘটনাই ক্লাবকে বদনাম করার চেষ্টা। তিনি বলেন, ফুটবলারদের সমস্ত পাওনা দ্রুত মিটিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বরুণের চোটে চিন্তায় রাহানেরা, বেঙ্গালুরুর বিরুদ্ধেে KKR-এর প্রথম একাদশে জায়গা হবে কার?

পাশাপাশি তাঁর দাবি, দলকে থার্ড এসি টিকিট, ব্যয়বহুল আবাসন ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছিল। দলের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি। স্বরূপ আরও বলেন, যাঁরা প্রকাশ্যে অভিযোগ করেছেন তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে এবং আইএফএ-র কাছেও তাঁদের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন জানানো হতে পারে।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?