সূর্য যাদব নিয়মিত মেসেজ পাঠায়, বোমা ফাটালেন বাঙালি অভিনেত্রী

অশ্লীল পোশাকে ভাইরাল হওয়া বলিউড অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন যে, তাঁকে নাকি নিয়মিত ম্যাসেজ করেন সূর্যকুমার যাদব!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সঙ্গে ক্রিকেটের আত্মিক যোগ। অতীতে অনেক অভিনেত্রী ক্রিকেটারদের প্রেমে পড়েছেন, আবার বিয়েও করেছেন। আবার কারও সম্পর্ক পরিণতি পাওয়ার আগে মাঝপথেই ভেঙে গিয়েছে। তাই নতুন করে যদি কোনও অভিনেত্রী যদি বলেন, তিনি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রেমে পড়েছেন, তাহলে একবারেই অবাক হবেন না। হ্যাঁ, অশ্লীল পোশাকে ভাইরাল হওয়া বলিউড অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন যে, তাঁকে নাকি নিয়মিত ম্যাসেজ করেন সূর্যকুমার যাদব! তাঁর এই বিস্ফোরক মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। খুশি, মুলত এমটিভি রিয়েলিটি শো স্প্লিটসভিলা থেকে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু বর্তমানে তিনি অতিরিক্ত অশ্লীল বা খোলামেলা পোশাক পরার জন্যে বিখ্যাত। শরীর দেখিয়েই ট্রেন্ডে আসতে চাইছেন। তবে এবার তিনি ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সম্পর্কে একটি আকর্ষণীয় দাবি করলেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে খুশি জানালেন, সূর্যকুমার অতীতে তাঁকে ঘন ঘন মেসেজ করতেন, কিন্তু এখন তাঁদের মধ্যে আর যোগাযোগ নেই। আসলে এই ঘটনার সূত্রপাত, যখন অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কোনও ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চান কিনা, তখন খুশি বলেন, “আমি কোনও ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চাই না। আমার পরে অনেক ক্রিকেটার। সূর্যকুমার যাদব আমাকে আগে ঘন ঘন মেসেজ করতেন। এখন আমরা খুব বেশি কথা বলি না, এমনকি আমি ওঁর যুক্ত হতেও চাই না। আমার সঙ্গে জড়িত কোনও লিঙ্ক-আপ আমার পছন্দ নয়।’ অভিনেত্রীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, সত্যই কি সূর্যকুমারের সঙ্গে খুশির কোনও সংযোগ ছিল নাকি নিজেকে ভাইরাল করতে এই ধরনের উঠকো মন্তব্য করলেন তিনি। তবে সূর্য এখনও এই দাবিগুলির কোনও জবাব দেননি।

বর্তমানে সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী দেবীশা শেট্টি অন্ধ্রপ্রদেশের তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে আছেন। সেখানে বৈকুণ্ঠ একাদশী পালন করেছেন। ভক্ত এবং মন্দিরের কর্মীরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। মন্দিরে ঐতিহ্যবাহী পোশাক পরে, নম্রভাবে আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারকা দম্পতি। ব্যস্ত পেশাগত জীবন সত্ত্বেও দৃঢ় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধন দেখিয়েছেন তাঁরা। মঙ্গলবার সকালে, তারা ভগবানের দর্শন করেছেন। এদিকে ভারতের হয়ে সূর্যকুমারের সাম্প্রতিকতম সফর ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে মেন ইন ব্লু ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টিতে সূর্যকে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও তিনিই নেতৃত্ব দেবেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের