শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু টাইগারদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে আফগানিস্তান।আর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে রিশাদ হোসেনের বিষাক্ত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে এক ওভার বাকি থাকতেই হাতে দুই উইকেট রেখে জয় পেয়েছে বাংলাদেশ। ২২ রানে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিশাদ হোসেন। 

শনিবার টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসরা। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়েই ডুবতে হয়েছে। ১০ রান করে ফেরেন মেন্ডিস। মুস্তাফিজুর রহমানের বলে মাত্র চার করে প্যাভিলিয়নে ফেরত যান কামিন্দু মেন্ডিস। নবম ওভারে নিশাঙ্কাকে (৪৪) ফিরিয়ে লঙ্কা শিবিরে জোর আঘাত হানেন মুস্তাফিজ। সেই ধাক্কা সামাল দিয়ে ধনঞ্জয় ডি সিলভা ও চারিথ আসলঙ্কা দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। দুজনে ভালই খেলছিলেন। কিন্তু ১৫ তম ওভারে খেলার মোড় ঘুরে যায়। বল হাতে লঙ্কা শিবিরে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। প্রথমে ফেরান আসলঙ্কাকে (১৯)। পরের বলে ফেরান ওয়ানিন্দু হাসারঙ্গাকে (০)। ১৭ তম ওভারে বল করতে এসে রিশাদ ফের আঘাত হানেন। ফেরান ধনঞ্জয় ডি’সিলভাকে (২১)। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত মাত্র ১২৪ রানেই থেমে যায় লঙ্কার ইনিংস।

বাংলাদেশের বোলাররা মাত্র ১২৪ রানে প্রতিপক্ষকে বেঁধে রাখলেও জয়ের জন্য খেলতে নেমে দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাটিং করেন টাইগারদের দুই ওপেনার সৌম্য সরকার (০) ও তানজিদ হাসান (৩)। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি করেমন মাত্র সাত রান। শেষে লিটন দাস ও তাওহিদ হৃদয় চতুর্থ উইকেটে জুটি বেঁধে ৬৮ রান যোগ করেন। ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন হৃদয়। এর পরে ফিরে যান লিটন দাস (৩৬)। সাকিব আল হাসান (৮) ফের ব্যর্থ হয়েছেন। ১৮ তম ওভারে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ (অপরাজিত ১৬) মাথা ঠাণ্ডা করে খেলে দলকে জয় এনে দেন।  

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?