কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের মামলা থেকে সরানোর জন্য বৃহস্পতিবারই (১১ জুন) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বর্ষীয়ান নেতার বেনজির আক্রমণ নিয়ে মুখ খুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ বা ক্রোধ নেই। রাজনেতা কল্যাণ তাঁকে আক্রমণ করলেও তিনি এ বিষয়ে পাল্টা মন্তব্যের পথে যাবেন না।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের অন্যতম শীর্ষ নেতার বিরুদ্ধে মুখ না খুলে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সই জালকাণ্ডে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে ওই মামলা লড়েছিলেন তৃণমূলেরই সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বুধবার মাঝরাতে আচমকাই আইনজীবী বদলের সিদ্ধান্ত নেন অভিষেক। আর ওই সিদ্ধান্তেই আত্মসম্মানে আঘাত লাগে শ্রীরামপুরের সাংসদের। বৃহস্পতিবার বেনজিরভাবে অভিষেককে আক্রমণ করে কল্যাণ বলেন, ‘আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। কী ঔদ্ধত্যে রে বাবা! গতকাল, বুধবার আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম। আমিই লড়ছিলাম কেসটা। মমতাদির বাড়িতে সিআইডি-র যাওয়ার বিষয়টিও বিচারপতি কৌশিক চন্দের এজলাসে তুললাম। অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। আমরা বিচারপতিকে বলি, এটা জরুরি ভিত্তিতে শুনুন। কিন্তু উনি আজ শুনানি হবে বলে জানান। তারপরেই গতকাল, বুধবার রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে জুনিয়র অয়ন ভট্টাচার্য এই মামলায় সওয়াল করবে। আমি বলে দিয়েছি এইভাবে অভিষেকের সঙ্গে থাকব না। এই পেশায় ৪৫ বছর আছি। এমন ঔদ্ধত্যে মনোভাব মেনে নেব না।’ এমনকি দল ছাড়ার হুমকি দিয়ে বলেন, ‘মমতা দিদিকে আমি শ্রদ্ধা করি। এতদিন সহযোদ্ধা হিসেবে থেকেছি। কিন্তু আর না। এবার মমতা দিদিকে বেছে নিতে হবে তিনি অভিষেকের সঙ্গে থাকবেন, নাকি তাঁকে ছেড়ে দেবেন। দিদি যদি অভিষেককে বেছে নেন, তাহলে আমার পক্ষে আর থাকা সম্ভব হবে না।’

শুক্রবার (১২ জুন) কালীঘাটের বাড়ির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে সিআইডির জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলার সময়ে কল্যাণের বেনজির আক্রমণ নিয়ে জিজ্ঞাসা করা হয় অভিষেককে। দলের দুর্দিনে যাতে নতুন করে বিতর্ক দানা না বাঁধে সে বিষয় মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে জন্মাতে দেখেছেন, বড় হতে দেখেছেন। তিনি ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে অনেক কিছুই বলতে পারেন। কিন্তু আমার কিছু বলার নেই। ওনার প্রতি আমার কোনও ক্ষোভও নেই, ক্রোধও নেই।’ দলের একাধিক নেতা ভোটে ভরাডুবির পরে তাঁকেই কাঠগড়ায় তুলেছেন। এ বিষয়ে অভিষেকের সাফ জবাব, ‘কারও কোনও অভিযোগ থাকলে দলের মধ্যে বলতে পারেন। দলেই এ বিষয়ে আলোচনা হবে।’

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!