টি ২০ বিশ্বকাপে মোটা অঙ্কের পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের টি ২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করে দিল আইসিসি। প্রতিযোগিতায় জয়ী দলের জন্য থাকছে মোটা অঙ্কের পুরস্কার। পাশাপাশি যে দল ফাইনালে হেরে যাবে, তাদের জন্যও মোটা অঙ্কের টাকা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রের জন্যও পুরস্কার ঘোষিত হয়েছে।

এবারের টি ২০ বিশ্বকাপে যে দল ফাইনালে জয়ী হবে, তারা পাবে ২০ কোটি ৩৬ লক্ষ টাকা। অন্যদিকে রানার্স দল পাবে ১০ কোটি ৬৪ লক্ষ টাকা। পাশাপাশি সেমিফাইনালে পৌঁছনো বাকি দুটি দল ৬ কোটি ৫৪ লক্ষ টাকা করে পাবে। এখানেই শেষ নয়, যে সব দল সুপার এইটের আগে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য ৩ কোটি ১৭ লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে নবম থেকে দ্বাদশ স্থান প্রাপ্ত ক্রিকেট দল প্রত্যেকে পাবে ২ কোটি ৫ লক্ষ টাকা। পাশাপাশি ১৩ থেকে ২০ তম স্থানাধিকারী দল, প্রত্যেকে ১ কোটি ৮৭ লক্ষ টাকা করে পাবে। এছাড়াও প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডে জয়ী দলের জন্যও থাকছে পুরস্কার। এই দুটি দল প্রত্যেকে ২৫ লক্ষ ৮৯ হাজার টাকা করে পাবে।

উল্লেখ্য, এবারে টি ২০ বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করেছে। গত ২ জুন থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। চলবে ২৯ জুন পর্যন্ত। মোট ৯টি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হচ্ছে। এই ৯টি স্টেডিয়ামের মধ্যে ছয়টি রয়েছে ওয়েস্ট ইন্ডিজে ও তিনটি রয়েছে আমেরিকায়। ২০টি দলকে চারটি গ্রুপে বাগ করা হয়েছে। এই প্রতিযোগিতায় মোট ৫৫টি ম্যাচ খেলা হওয়ার কথা। গ্রুপ পর্যায়ে হবে ৪০টি ম্যাচ। সুপার এইটে হবে ১২টি ম্যাচ। পাশাপাশি রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের