চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে ভারত! জায়গা হবে কুলদ্বীপের? সূর্যদের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিনিধি: আজ ইডেনে মহারণ, মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। আজকের খেলা থেকেই নির্ধারণ হয়ে যাবে  শাই হোপরা নাকি সূর্যকুমাররা যাবেন  সেমিফাইনালে। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট রানের ব্যবধানে হেরে বেশ চাপেই ছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে জিম্বাবোয়ের বিপক্ষে ৭১   জেতার পর কিছুটা অক্সিজেন পায় সূর্যকুমার যাদবরা। জিম্বাবোয়ের বিপক্ষে বিরাট রান করলেও ভারতের বোলিং নিয়ে অসন্তুষ্ট ছিলেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব।  তাই  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম একাদশে কোনও বদল করা হবে কি? কোনও কৌশল বদল করা হবে?  জেনে নিন কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। 

বলা ভালো, গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর উভয় দলই প্রোটিয়াদের কাছে পরাজিত হয়েছিল। তাই আজকের এই লড়াই দুই দলের কাছেই মরণ-বাঁচনের খেলা।  ওয়েস্ট ইন্ডিজও তাদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিল। সেই ম্যাচে তাদের বোলিং ছিল চিন্তার বিষয় এবং তারা ভারতের বিপক্ষে খেলার আগে  সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  কুলদীপ যাদবের মতো অতিরিক্ত স্পিনার খেলাতে পারে ভারতীয় টিম। কলকাতার মাঠে কি হবে সেই দিকেই নজর থাকবে গোটা দেশের। বিশেষ করে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে, তিলক ভার্মাকে ছয় নম্বরে পাঠানো হয়েছিল। তিনি মাত্র ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন, যার মধ্যে তিনটি চার এবং চারটি ছক্কা ছিল। তার দুর্দান্ত ইনিংসটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই ম্যাচে, তিলক হার্দিকের সঙ্গে  পঞ্চম উইকেটে ৪১ বলে ৮৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। তাই সেই একই কৌশল নিয়েই কি কলকাতার মাথে খেলতে নামবে গম্ভীরের দল? সেটা  দেখা এখন শুধু সময়ের  অপেক্ষা। 

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ যেতেই শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সনৎ জয়সূর্যর

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং/কুলদীপ যাদব। 

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ