বিশ্বকাপ থেকে বাদ যেতেই শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সনৎ জয়সূর্যর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল শ্রীলঙ্কা। তবে তারাই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। প্রথমে ভালো খেললেও পরে আর সেই ধারা বজায় রাখতে পারেনি তারা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই শ্রীলঙ্কার প্রধান কোচ এবং প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য তাঁর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।  সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়ার এবং সুপার এইট পর্ব থেকে মেগা ইভেন্ট থেকে বিদায় নেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

আগেই বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। তবে  পাকিস্তানের কাছে পাঁচ রানে হেরে  তারা চলতি বছরের বিশ্বকাপ অভিযান শেষ করে শ্রীলঙ্কা।  দলটি গ্রুপ পর্বে ভালো খেলেছে কিন্তু সুপার এইটে তাদের তিনটি ম্যাচই হেরে হতাশাজনকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই হারের কারণে । তার পরেই বোর্ডকে না জানিয়ে এই সিদ্ধান্তের কথা জানান সনৎ জয়সূর্য। তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন,  “আমি ভেবেছিলাম অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সময় এসেছে। এ কারণেই প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজের সময় আমি বলেছিলাম যে আমার বেশিদিন এই পদে থাকার আশা নেই। ততক্ষণে আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম বিশ্বকাপে ভালোভাবেই কোচের পদ থেকে সরে যেতে পারব। আমি যতটা ভালোভাবে চাই ততটা করতে পারিনি, এবং আমি এ ব্যাপারে দুঃখিত।” তিনি আরও বলেন, “আমার চুক্তি জুন পর্যন্ত রয়েছে। আমি এখনও এসএলসিকে আনুষ্ঠানিকভাবে কোনও খবর  দিইনি। তারা জানে না যে আমি এটা বলতে যাচ্ছি। আমাকে তাদের সাথে আলোচনা করতে হবে। যদি তারা দলের কোচ হিসেবে  কাউকে  পায় তবে অবশ্যই তাদের তাঁকে নেওয়া উচিত।”  

আরও পড়ুন: ম্যাচ শেষের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান

জয়সূর্যকে প্রাথমিক ভাবে ২০২৪ সালের জুলাই মাসে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের জন্য  অন্তর্বর্তিকালীন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ওই বছরের শেষের দিকে তাঁকে পূর্ণসময়ের প্রধান কোচ  করা হয়।  তাঁর মেয়াদে শ্রীলঙ্কা সব ফর্ম্যাটে মোট ৭৪টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩৪টিতে জিতেছে এবং ৩৮টি ম্যাচে হেরেছে ও দু’টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর