‘ষড়যন্ত্রের শিকার’, বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়ে বিস্ফোরক তামিম ইকবাল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপে খেলতে বুধবারই ভারতের উদ্দেশে রওনা হয়েছে স্বঘোষিত টাইগার বাংলাদেশ ক্রিকেট দল। আর লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের ঢাকা ত্যাগের খানিক পরে ফেসবুক লাইভে এসে বিস্ফোরক অভিযোগ করলেন বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই না পাওয়া দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। কারও নাম নিলেন না বটে কিন্তু আভাসে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে গভীর ষড়যন্ত্র চলেছিল। নাম না করলেও দেশের সেরা খেলোয়াড়ের বাদ যাওয়ার পিছনে যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, অধিনায়ক সাকিব আল হাসান, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গভীর ষড়যন্ত্র রয়েছে তা দেশের আম জনতার কাছে ওপেন সিক্রেট।

গতকাল মঙ্গলবারই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। ওই দলে যে দেশের সেরা খেলোয়াড় তামিমের ঠাঁই হবে না তা দুপুরেই পরিষ্কার হয়েছিল। রাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে গিয়ে তামিমের বাদ পড়া নিয়ে একের পর এক ছেঁদো যুক্তি দেখিয়েছিলেন বিসিবি সভাপতির ‘আজ্ঞাবহ ক্রীতদাস’ হিসেবে পরিচিত প্রধান নির্বাচক নান্নু। প্রশ্নবাণে জর্জরিত হয়ে কার্যত সাংবাদিক সম্মেলন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এদিন সকালেই ফেসবুকে এক পোস্টে বিশ্বকাপ স্কোয়াডে তাঁর ঠাঁই না পাওয়া নিওয়ে বিসিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমে যে গল্প ছড়ানো হয়েছে তা নিয়ে মুখ খুলবেন বলে জানিয়ে দেন তামিম।

তিনি কী বলেন, সে দিকে সজাগ দৃষ্টি রেখেছিলেন গোটা দেশবাসী। বিকেলে কথামতো ফেসবুক লাইভে এসে কারও নাম না নিয়ে তাঁকে বাদ দেওয়া নিয়ে বিসিবির কর্তাদের একাংশের গভীর ষড়যন্ত্রের কথা খোলসা করেন দেশের সেরা ওপেনার । তামিম জানিয়েছেন, ফিজিও’র রিপোর্টে তিনি খেলতে পারবেন না এমন কিছু ছিল না। বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না এমন কথাও বলেননি। গত ৩-৪ মাস তার সঙ্গে যা ঘটেছে তা পরিকল্পিত। সেই সঙ্গে জানিয়ে দেন, নিজেকে নোংরামির মধ্যে রাখতে চাননি বলেই সসম্মানে সরে গিয়েছেন। তামিমের ফেসবুক লাইভের পরেই শেখ হাসিনার পোষ্যভৃত্য তথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইস্তফার দাবিতে সরব হয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি