ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন এই বিদেশি, কোন দায়িত্ব পেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি :  সামনেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে ভারত। শুভমন গিলের নেতৃত্বে ইতিমধ্যে লন্ডন পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানেই আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ভারতীয় দলে সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিয়েছেন সাউথ আফ্রিকান ট্রেনার অ্যাড্রিয়ান লে রক্স। তিনি স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে।

লন্ডনে পৌঁছে অনুশীলনে নেমে গিয়েছে ভারতীয় টিম। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জোরদার অনুশীলন চালাচ্ছেন তাঁরা। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় দলের একটি অনুশীলনের ভিডিও শেয়ার করেছে। সেখানে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসেবে সাউথ আফ্রিকান ট্রেনার অ্যাড্রিয়ান লে রক্সকে দেখা যাচ্ছে। সোহম দেশাইয়ের জায়গায় এসেছেন অ্যাড্রিয়ান লে রক্স।

ইনস্টাগ্রাম বায়োতে লেখা রয়েছে, অ্যাড্রিয়ান লে রক্স একজন ক্রীড়া বিজ্ঞানী এবং তিনি কেপটাউনের বাসিন্দা। লে রক্স সাইক্লিং, ট্রায়াথলনের মতো খেলাধুলোর সঙ্গে যুক্ত। লে রক্সকে প্রায়ই এই ধরনের খেলায় অংশ নিতে দেখা যায়। লে রক্স ভারতের প্রথম স্ট্রেংথ  এবং কন্ডিশনিং কোচ ছিলেন। তিনি ২০০২ সালের জানুয়ারী থেকে ২০০৩ সালের মে পর্যন্ত এই দায়িত্ব পালন করেছিলেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলে সেই সময় একটি ফিটনেসের নিয়ম চালু করেছিলেন তিনি। লে রক্স ২০০৩ সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকার স্ট্রেংথ  এবং কন্ডিশনিং কোচের পদ গ্রহণ করেন। ২০০৭ সালের অগাস্ট পর্যন্ত সেখানেই দায়িত্ব সামলেছেন। তিনি আইপিএল-র পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সেরও অংশ ছিলেন বলে জানা গিয়েছে।

ইংল্যান্ডে ভারতীয় দলের ১৮ জনের দল বাছাই করা হয়েছে, তারমধ্য়ে রয়েছেন- শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অভিমন্যু ইশ্বর, মহম্মদ থারোয়ার, মহম্মদ থারওয়ান, রবীন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণ, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

টেস্ট সিরিজের সময়সূচি-

১ম টেস্ট: ২০-২৪ জুন, ২০২৫- হেডিংলি, লিডস
দ্বিতীয় টেস্ট: ২-৬ জুলাই, ২০২৫- এজবাস্টন, বার্মিংহাম
তৃতীয় টেস্ট: ১০-১৪ জুলাই, ২০২৫- লর্ডস, লন্ডন
চতুর্থ টেস্ট: ২৩-২৭ জুলাই, ২০২৫- ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার
৫ম টেস্ট: ৩১ জুলাই- ৪ আগস্ট, ২০২৫- দ্য ওভাল, লন্ডন

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড